সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রাখালগাছি ইউপি’এর দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ ইলিয়াস খান

রাখালগাছি ইউপি’এর দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ ইলিয়াস খান

চুলকাটি প্রতিনিধি :

বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়ন  পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আর্থিক ও প্রশাসনিক দায়িত্বভার গ্রহণ করেছেন মোঃ ইলিয়াস খান। বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১২ টায় দীর্ঘ চার মাসের অধিক সময় পর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহন করেন পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যাবস্থাপক মোঃ ইলিয়াস খান। ইউপি সচিব চিরঞ্জিত বিশ্বাসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মিজানুর মাহমুদ রাজন, সদর উপজেলা বিএনপি’র সদস্য শেখ সাইফুজ্জামান বাবু, সদর উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক সদস্য সচিব হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম ফকির, বিএনপি নেতা ও সমাজ সেবক হাসান আল মামুন বাপ্পি, রাখালগাছি ইউনিয়ন জামায়াত ইসলামের সভাপতি শেখ মোস্তফা হায়দার ইলিয়াস, জামায়াত ইসলামের সেক্রেটারি মাসুম বিল্লাহ, ইউনিয়ন ছাত্রশিবিরের সাবেক সভাপতি শেখ আরিফ বিল্লাহ সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুশীল সমাজের জনপ্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন। ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই অধিকাংশ ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা  গাঁ ঢাকা দিয়েছেন। এতে কার্যত অচল হয়ে পড়েছে ইউনিয়ন পরিষদের সকল প্রকার নাগরিক সেবা। জনপ্রতিনিধিরা আত্মগোপনে থাকায় ট্রেড লাইসেন্স, ওয়ারিশকাম সনদ, জন্ম ও নিবন্ধন সনদ, চারিত্রিক সনদ সহ বিভিন্ন প্রকার সেবা পেতে ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় নাগরিকেরা। তার দায়িত্বভার গ্রহণের মাধ্যমে ইউনিয়ন পরিষদের কাঙ্ক্ষিত নাগরিক সেবাসমূহের কার্যক্রম স্বাভাবিক হবে বলে স্থানীয়রা আশাবাদ ব্যক্ত করেন। এ ব্যাপারে নবনিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইলিয়াস খানের কাছে  জানতে চাওয়া হলে তিনি সাংবাদিকদের বলেন, ইউনিয়ন পরিষদের  সকল প্রকার সেবা প্রদানের ক্ষেত্রে সরকারি ফিস ছাড়া অতিরিক্ত কোন অর্থ নেওয়া হবে না এবং ইউনিয়ন পরিষদের সকল প্রকার সেবা সকলের জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া তিনি দায়িত্ব পালনের ক্ষেত্রে রাজনৈতিক নেতাকর্মী ও ইউনিয়নবাসীর কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন। এর আগে গত ৯ ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়ন পরিষদের জনসেবাসহ সাধারণ কার্যক্রম নিশ্চিতকরণের লক্ষ্যে ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য মোঃ ইলিয়াস খানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers