সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাট প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা দিলেন পুলিশ সুপার

বাগেরহাট প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা দিলেন পুলিশ সুপার

এস এম রাজ, বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাট প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা দিলেন পুলিশ সুপার। রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল আরিফ। বাগেরহাট প্রেসক্লাবের নব নির্বাচিত সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলামের সঞ্চলনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি মোঃ কামরুজ্জামান,  সাবেক সভাপতি শেখ আহসানুল করিম, নীহার রঞ্জন সাহা প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত সহ-সভাপতি এস এম রাজ, সহ সাধারন সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটন, অর্থ সম্পাদক মোল্লা মাসুদুল হক, দপ্তর ও গ্রন্থগার সম্পাদক এস এম সামছুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এস এম আমিরুল হক, ক্রীড়া সম্পাদক আল আমিন খাঁন, নির্বাহী সদস্য শেখ হেমায়েত হোসেন, মোঃ ইয়ামীন আলী, আবু সাঈদ শুনু, সদস্য ফকির হাসান আলী, মামুন আহম্মেদ প্রমুখ। বাগেরহাট পুলিশ সুপার বলেন, বাগেরহাট প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা জন্যই এই আয়োজন। সাংবাদিক ও পুলিশের সম্পর্ক অত্যন্ত নিবিড়। পুলিশের বন্ধু সাংবাদিক। আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবো। কোন কারণে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যাতে নষ্ট না হয়, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে। পুলিশ যাতে আরো জনবান্ধব হয়, সেই লক্ষে আমরা কাজ করবো। তিনি আরো বলেন, সাংবাদিক ও পুলিশ একে অন্যের পরিপূরক। দেশের অগ্রগতিতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জেলার আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রেখে অপরাধ নিয়ন্ত্রণ করা ও সাধারন মানুষের আস্থা অর্জনের মাধ্যমে উন্নত পুলিশিং সেবাকে জনগণের দোড়গোড়ায় পৌছে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। মতবিনিময় সভার শুরুতে প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন সুপার মোহাম্মদ তৌহিদুল আরিফ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers