সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে বোনদের সংবাদ সম্মেলন-

বাগেরহাটে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে বোনদের সংবাদ সম্মেলন-

এস এম রাজ,বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও যাত্রাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বেগ এমদাদুল হক বাচ্চু এর বিরুদ্ধে পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন বেগ এমদাদুল হকের বোন কাকলি আক্তার। পৈত্রিক সূত্রে প্রাপ্ত সম্পত্তি ফেরত পেতে এ সময় চামেলী আক্তার, এ্যমিলি রহমান, মর্জিনা বেগম, পারভিন বেগম ও তাদের চাচাতো ভাই বেগ মোকাররাম হোসেন (ছুটে) উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কাকলি আক্তার বলেন, ১৯৯৬ সালে পিতার মৃত্যুর পর থেকে পৈত্রিক  সম্পত্তি শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছিলাম। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সৎ ভাই  এমদাদুল হক বাচ্চু সরকারি দলের প্রভাব বিস্তার করে আমাদের ভোগ দখলীয় সম্পত্তি হতে তাড়িয়ে দেয়। আমাদের পৈত্রিক সম্পত্তি পুনরুদ্ধার করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করিয়াও ব্যর্থ হই। আমরা আমাদের জমিতে গেলেই চেয়ারম্যান বাচ্চু বেগ হুমকি ধামকি, মারধর ও মিথ্যা মামলায় জড়ানোর ভয়-ভীতি প্রদর্শন করে ।

৫ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর সৎ ভাই বাচ্চু বেগ গা ঢাকা দেয়। কয়েকদিন আগে বাড়িতে আসলে আমরা সকল বোনেরা সম্মিলিতভাবে আমাদের প্রাপ্ত সম্পত্তি বুঝিয়ে দিতে অনুরোধ করি। সে আমাদের সম্পত্তি বুঝিয়ে না দিয়েই উল্টো আমাদের হুমকি ধামকি প্রদান করে। সে পরিষ্কারভাবে আমাদের জানিয়ে দেয়, আমাকে দুর্বল মনে করবানা। আমার সাথে সেনাবাহিনী আছে, তারা আমাকে বাড়িতে পাঠিয়ে দিয়ে গেছে। সে আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে বাড়ি থেকে বের করে দেয়। সম্মেলনে উপস্থিত চামিলি আক্তার নামে অন্য এক বোন বলেন, সৎ ভাই বেগ ইমদাদুল হক একজন দুর্নীতিবাজ চেয়ারম্যান। দুর্নীতি করে বিপুল সম্পদের মালিক হয়েছে এবং এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সে একজন পর সম্পদ লোভী। সে আমাদের ছয় বোন ও এক ভাইয়ের সকল সম্পত্তি আত্মসাৎ করেছে। তার দৃষ্টান্তমূলক শাস্তি ও আমাদের সকল সম্পত্তি ফেরত চাই। এ বিষয়ে যাত্রাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বেগ ইমদাদুল হক বাচ্চুর সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers