শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
ফ্যাসিবাদের দোষরদের উপদেষ্টা পরিষদে থাকা উচিত না : মিয়া গোলাম পরওয়ার

ফ্যাসিবাদের দোষরদের উপদেষ্টা পরিষদে থাকা উচিত না : মিয়া গোলাম পরওয়ার

এস এম রাজ,বাগেরহাট প্রতিনিধি
জামায়াতে ইসলামের কেদ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, যারা দেশের আলেম-ওলামাদের বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য রেখেছেন, যারা প্রকাশ্যে ফ্যাসিবাদের দোষর ছিল, তাদের উপদেষ্টা পরিষদে থাকা উচিত না। আওয়ামী লীগ সরকারের আমলে যেসব সরকারি কর্মকর্তা কর্মচারীরা বাংলাদেশের জনগণের সার্ভ করেছে তাদের মধ্যে প্রায় সাড়ে ৭ লাখ কর্মকর্তা- কর্মচারী এই ফ্যাসিবাদের দোষর ছিল। কদিন আগে এমন তথ্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। গোযন্দা তথ্যের ভিত্তিতে সত্য তথ্য গ্রহণ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। শুক্রবার সকালে বাগেরহাট দশানি খানজাহান আলী আলিম মাদ্রাসা মাঠ অনুষ্ঠিত জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। প্রায় ১৮ বছর পর প্রকাশ্যে অনুষ্ঠিত বাগেরহাটের জেলা জামায়াত ইসলামের রুকন সম্মেলনে বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, খুলনার সহকারী আঞ্চলিক পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় সূরা সদস্য অধ্যক্ষ মশিউর রহমান, বাগেরহাট জেলা জামায়াতে নায়েবে আমির অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, জেলা জামাতের সেক্রেটারি জেনারেল শেখ ইউসুফ আলী, সহকারী সেক্রেটারি জেনারেল ইকবাল হোসেন। জামায়াত নেতা মাস্টার শফিকুল আলম, অধ্যাপক আব্দুল আলীম, মনজুরুল হকের রাহাত প্রমুখ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers