সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটে আওয়ামী খুনিদের ফাঁসির দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বাগেরহাটে আওয়ামী খুনিদের ফাঁসির দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

এস এম রাজ, বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে জেলা সেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক নূরে আলম তানু ভ’ইয়ার ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে চিহ্নিত আওয়ামী খুনিদের ফাঁসির দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। সোমবার (১১ নভেম্বর) সকালে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন বিএনপি কেন্দ্রীয় নির্বহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। জেলা সেচ্ছাসেবকদলের সভাপতি জাহিদুল ইসলাম শান্তর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষনা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ মুজুবুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির সমন্বয়ক এম এ সালাম, জেলা বিএনপির সদস্য সচবি মোজাফ্ফর রহমান আলম। সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তৃতা করেন সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি সহ সভাপতি নেছার উদ্দিন সফি, সেচ্ছাসেবক দলের খুলনা জেলা সভাপতি মোঃ তৈয়বুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপির সদস্য শেখ শাহেদ আলী রবি, সৈয়দ নাসির আহম্মেদ মালেক, নিহত তানু ভ’ইয়ার স্ত্রী আখি আক্তার, ভাই আব্দুল কাশেম সেলিম ভুইয়া প্রমূখ। সমাবেশে সেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক নূরে আলম তানু ভ’ইয়া, ছাত্রদল নেতা এমাদুল, নেতা সাব্বির ও বিএনপি নেতা সজিব তরফদা সহ আওয়ামী ফ্যাসিস্ট সরকারের গত ১৭ বছরে আওয়ামী খুনিদের দ্রæত ফাঁসির দাবি জানানোর পাশাপাশি বিএনপিসহ সকল সহযোগি সংগঠনের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে ছাত্র জনতার আন্দোলনকে নস্যাৎ করতে দেশী-বিদেশী ষড়যন্ত্র করছে এবং খুনি শেখ হাসিনার দোসরদের বিরুদ্ধে রাজপথে থেকে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে রাজপথে থাকার আহবান জানান প্রধান অতিথি আজিজুল বারি হেলাল।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers