সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটে এম এ এইচ সেলিম বরণে প্রস্তুতিমূলক সভা 

বাগেরহাটে এম এ এইচ সেলিম বরণে প্রস্তুতিমূলক সভা 

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট ২ (সদর কচুয়া) আসনের সাবেক এমপি এম এ এইচ সেলিম এর বাগেরহাট আগমন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। রবিবার (১০ নভেম্বর) রাত আটটায় বাগেরহাট প্রেসক্লাব অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। ২০০৮ সালের পরে এই প্রথম বাগেরহাটে আসছেন সাবেক এমপি এম এ এইচ সেলিম। সম্প্রতি তিনি তার প্রতিষ্ঠিত বেলায়েত হোসেন ডিগ্রী কলেজ এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।

বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা শেখ নজরুল ইসলাম, অ্যাডভোকেট মোশারেফ হোসেন মন্টু, অ্যাডভোকেট আসাদুজ্জামান, অ্যাডভোকেট শরিফুল ইসলাম ঠান্ডু, এডভোকেট শেখ নুরুল ইসলাম, এডভোকেট রুহুল আমিন, মাওলানা রুহুল আমিন, মহিলা নেত্রী মলিদা আক্তার, প্রধান শিক্ষক শেখ শামীম হাসান, অধ্যাপক অবকান্ত সাহা, বিএনপি নেতা আলম মোল্লা, যুবদল নেতা শেখ মহিদুল ইসলাম, ফকির মাসুম বিল্লাহ, আল মামুন টিপু, শ্রমিক নেতা পাইক সাইদুল ইসলাম, শেখ নাসির উদ্দিন, সত্য রঞ্জন ঘোষ, আব্দুল জলিল সহ অনেকে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers