সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধা শেখ শফিকুর রহমান টুকুন স্মুতি ফটবল টুর্নামেন্টের উদ্বোধন

ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধা শেখ শফিকুর রহমান টুকুন স্মুতি ফটবল টুর্নামেন্টের উদ্বোধন

ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধা শেখ শফিকুর রহমান টুকুন স্মৃতি আন্ত: ইউনিয়ন ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বৃহস্পতিবার (৭ নেেভম্বর) বিকেল ৪টায় মূলঘর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফকিরহাট উপজেলা বিএনপি’র আয়োজনে ও মুলঘর স্পোটিং ক্লাবের পািরচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ও একাদশ সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনের বিএনপির মনোনিত প্রার্থী ইঞ্জিনিয়ার এ্যাডভোকেট মাসুদ রানা। বিশেষ অতিথি ছিলেন যুবদলের সাবেক সাধারন সম্পাদক ও সভাপতি, বিএনপি নেতা ইফতেখার আহম্মেদ পলাশ। খেলার শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা শেখ সাহেদুর রহমান জোহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মূলঘর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক সৈয়দ মাসুদুল ইসলাম। এসময় বীর মুক্তিযোদ্ধা মরহুম শেখ শফিকুর রহমান টুকুন পুত্র এহসান মোর্শেদ পিয়াল সহ জিয়া পরিষদের সভাপতি প্রভাষক মোবাশ্বের হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মুশফিকুজ্জামান রিপন, যুবদলের সদস্য সচিব লায়ন শেখ দেলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মোল্লা রাজু আহম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী মইন উদ্দিন মেরু, ছাত্রদল নেতা শেখ সাবিতুল ইসলাম সাগর প্রমূখ। উদ্বোধনীতে বাহিরদিয়া-মানসা বনাম নলধা-মৌভোগ ইউনিয়ন দল মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। খেলা পরিচালনা করেন মিরাজ সরদার, তাকে সহযোগিতা করেন জসিম উদ্দিন ও রাজু আহম্মেদ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers