শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে সন্ত্রাসীদের গুলিতে সাবেক ইউপি মেম্বার ও বিএনপি নেতা সজীব তরফদার নিহত

বাগেরহাটে সন্ত্রাসীদের গুলিতে সাবেক ইউপি মেম্বার ও বিএনপি নেতা সজীব তরফদার নিহত

এস এম রাজ, বাগেরহাটে প্রতিনিধি

বাগেরহাটে সন্ত্রাসীদের গুলিতে সাবেক ইউপি মেম্বার ও বিএনপি নেতা সজীব তরফদার নিহত হয়েছে। নিহত সজীব সদরের ডেমা ইউনিয়নের সিদ্দিক তরফদারের ছেলে।
নিহতের স্বজনরা জানান, দুপুরে বাগেরহাট জেলা শহর থেকে গ্রামের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে ফিরছিলেন। পথিমধ্যে মির্জাপুর মধ্যপাড়া মসজিদের সামনে এলে সজিবকে লক্ষ্য করে প্রথমে দুইটি গুলি করে এরপরে রামদা দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে সজিবেরমৃত্যু হয়। নিহত সজিবের সাথে থাকা কামালকে গুলিবিদ্ধ অবস্থায় খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে এলাকাবাসী ও বিএনপির নেতা-কর্মীরা সড়ক অবরোধ করে। এরপর সেনাবাহিনী ও পুলিশ হাজির হয়ে হত্যাকান্ডে জড়িতদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইদুর রহমান,জানান এ ব্যাপারে কিছুই জানা যায়নি। তবে পুলিশ তদন্ত শুরু করেছে। বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল ইসলাম বলেন, আমি ঘঠনা শোনার পর ঘঠনাস্থল পরিদর্শন করেছি। আমি সাধারন লোকদের সাথে কথা বলেছি। কি কারনে এই হত্যাকান্ডের ঘঠনা ঘটেছে তা তদন্ত করে বলতে পারব এবং দ্রæত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করা হবে। ইতিমধ্যে মৃতদেহের উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers