শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহোটে  পৌর কাউন্সিলর ও শ্রমিক দল নেতা  আসাদ হত্যা মামলা পূন:তদন্তের দাবিতে বিক্ষোভ

বাগেরহোটে  পৌর কাউন্সিলর ও শ্রমিক দল নেতা  আসাদ হত্যা মামলা পূন:তদন্তের দাবিতে বিক্ষোভ

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহোট জেলা শ্রমিকদলের সহ সভাপতি ও পৌর কাউন্সিলর শহীদ শেখ আসাদুজ্জামান আসাদের হত্যা মামলা পূন:তদন্তের দাবিতে   সোমবার বিকালে বাগেরহাট শহরে বিক্ষোভ মিছিল শেষে প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিগত ২০০৬ সালের ২৮ অক্টোবর সন্ধ্যায় লগি-বৈঠা আন্দোলন চলাকালে বাগেরহাট শহরের রেলরোডে বিএনপির মিছিল থেকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা জেলা শ্রমিকদলের সহ সভাপতি ও পৌর কাউন্সিলর শেখ আসাদুজ্জামান আসাদকে ধরে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। ওই হত্যাকান্ডে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকমীদের নামে মামলা হয়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার রাষ্ট্র ক্ষমতায় এস ওই মামলাটি স্বরাষ্ট মন্ত্রনালয়ের মাধ্যমে প্রত্যাহার করে নেয়। বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা বিএনপি’র সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক খাদেম নিয়ামুন নাসির আলাপ, বিএনপি নেতা শেখ শাহেদ আলী রবি, সৈয়দ নাসির আহমেদ মালেক, শেখ মাহবুর রহমান টুটুল, হাদিউজ্জামান হিরো, জেলা শ্রমিকদলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলী, জেলা স্বেচ্ছাসেবক  দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত, কৃষক দল নেতা আসাফুদ্দৌদৌলা জুয়েল, মাহামুদুর রহমান মান্না, জসিম সরদার, ওমর আলী  মুন্না, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আলী সাদ্দম দীপ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers