সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাটে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু

ফকিরহাটে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু

ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা:

বাগেরহাটের ফকিরহাটে আরাফাত রহমান কোকো ৮ দলীয় স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় শুভদিয়া ইউনিয়নের তেকাঠিয়া মাধ্যমিক বিদ‍্যালয় মাঠে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এসএম মুজিবুর রহমান টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।

আরাফাত রহমান কোকো ৮ দলীয় স্মৃতি ফুটবল টুর্নামেন্টের যৌথ আয়োজক হলো, শুভদিয়া ইউনিয়ন বিএনপি ও ইউনিয়ন ছাত্রদল। আয়োজকদের পক্ষ থেকে শুভদিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক ফিরোজ হোসন ফকির জানান, আটটি ওয়ার্ডের ৮টি দল নক আউট পর্ব, সেমি ফাইনাল ও ফাইনাল খেলায় অংশ নিবেন। মোট ৬ দিন ব্যপি খেলা অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সিনিয়র আহবায়ক কামরুল ইসলাম গোরা, বিশেষ অতিথি ছিলেন শুভদিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক ফিরোজ হোসন ফকির, যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল, এমএ আউয়াল, স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক খান সিরাজুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, যুবদল নেতা শেখ নওশের আলী, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি খান সহিদুল ইসলাম প্রমূখ।

আরাফাত রহমান কোকো ৮ দলীয় স্মৃতি ফুটবল টুর্নামেন্টের খেলা পরিচালনা পরিচালনার দায়িত্বে আছেন জামাল হোসেন মুক্ত, রিফাত, রফিকুল ইসলাম, অজিত, জয়ন্ত ও রিপন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers