সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
উপকূলীয় দরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও স্বাবলম্বীর উপকরণ দিলো কোস্ট গার্ডের পরিবার কল্যাণ সংঘ

উপকূলীয় দরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও স্বাবলম্বীর উপকরণ দিলো কোস্ট গার্ডের পরিবার কল্যাণ সংঘ

মোংলা প্রতিনিধি

কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ মোংলার উপকূলের দরিদ্র শ্রেণী পেশার লোকজনের মাঝে আর্থিক সহায়তা ও স্বাবলম্বীর উপকরণাদী বিতরণ করেছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে কোস্ট গার্ড পশ্চিম জোন’র মোংলা এনেক্স চত্বরে এ আর্থিক অনুদান, ভ্যান, সেলাই মেশিন ও গরু বিতরণ করা হয়। এ অনুষ্ঠানের প্রধান অতিথি শারমিন এরশাদ গরীব ১২জন শিক্ষার্থীকে নগদ অনুদান, ৮জন অসহায়কে ভ্যান ও ৮জন দরিদ্র ও বিধবাদের সেলাই মেশিন এবং ১টি অস্বচ্ছল পরিবারকে বাচ্চাসহ গাভী প্রদাণ করেন। পরে অসহায় ও বিধবা নারীদের নকশি কাঁথা, আলপনা ও মৃৎ শিল্প প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘের চেয়ারময়ানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০২২সাল হতে বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ উপকূলীয় এলাকাসহ বিভিন্ন অঞ্চলের অসহায়-দরিদ্র পরিবারের মাঝে বিভিন্ন ধরণের উন্নয়ন সহায়তা প্রদাণ করে আসছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers