সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাটে আন্ত ইউনিয়ন হাডুডু প্রতিযোগিতায় বেতাগা কে হারিয়ে লখপুর চ্যাম্পিয়ন

ফকিরহাটে আন্ত ইউনিয়ন হাডুডু প্রতিযোগিতায় বেতাগা কে হারিয়ে লখপুর চ্যাম্পিয়ন

ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ও জনপ্রিয় হা-ডু-ডু খেলায় বিপুল দর্শকের উপস্থিতি দেখা গেছে। শনিবার দিনব্যাপি ৮ দলীয় আন্তঃইউনিয়ন হা-ডু-ডু প্রতিযোগিতার ফাইনালে বেতাগা ইউনিয়ন দলকে হারিয়ে লখপুর ইউনিয়ন দল চ্যাম্পিয়ন হয়েছে।

ঐতিহ্যবাহী এই গ্রামীন খেলাটি টিকিয়ে রাখতে এবং নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে আয়োজকেরা এ খেলার আয়োজন করেন বলে জানান। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলায় অসংখ্য দর্শনার্ধীদের আগমন ঘটে।

খেলা শেষে বিকালে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, ক্রীড়া পরিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) মো. আজিম হোসেন, জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহম্মেদ, অফিসার ইনচার্জ মো. আশরাফুল আলম, ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, এ্যাড. হিটলার গোলদার, মো. ফারুকুল ইসলাম ওমর, সরদার আমিনুর রশিদ মুক্তি প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু।

খেলা পরিচালনা করেন মোস্তাহিদুর রহমান মুক্ত, সহযোগি ছিলেন শিমুল শেখ ও জিয়াউর রহমান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers