শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
মোংলায় ডুবে যাওয়া কার্গো জাহাজ থেকে কয়লা অপসারণ শুরু

মোংলায় ডুবে যাওয়া কার্গো জাহাজ থেকে কয়লা অপসারণ শুরু

স্টাফ রিপোর্টার, মোংলা

মোংলা বন্দরের পশুর নদীতে ডুবে যাওয়া কার্গো জাহাজ থেকে কয়লা অপসারণ শুরু হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) দুপুর ১২টা থেকে এস্কেভেটর দিয়ে এই কয়লা অপসারণের কাজ শুরু করে মালিকপক্ষ। এর আগে শুক্রবার (১৭ নভেম্বর) সকাল পৌনে ৯টায় পশুর নদীর চরকানা এলাকায় ‘এমভি প্রিন্স অব ঘষিয়াখালী-১’ নামে কার্গো জাহাজ ৮০০ টন কয়লা নিয়ে ডুবে যায়। জাহাজটির যৌথ মালিক মোঃ বশির হোসেন ও আনোয়ার হোসেন বলেন, ‘কার্গো জাহাজটি ডুবে যাওয়ার ২৭ ঘন্টা পর জাহাজ থেকে কয়লা অপসারণের কার্যক্রম শুরু করেছি। কয়লা উঠানোর পর কার্গো উত্তোলনের কাজ করা হবে। কয়লা অপসারনের কাজে ”ফারহা” নামক একটি টাকবোট ও অপসারন করা কয়লা রাখার জন্য ”মা বুশরা” নামক অন্য একটি নৌযান ঘটনাস্থনে আনা হয়েছে’ তারা দাবি করেন, চার থেকে পাঁচ দিনের মধ্যে কয়লা অপসারনসহ ‘এমভি প্রিন্স অব ঘষিয়াখালী -১’ নামক জাহাজটি উত্তোলন করা সম্বভ হবে।

মোংলা বন্দরের ফেয়ারওয়েতে অবস্থানরত মার্শাল আইল্যান্ড পতাকাবাহী ‘এমভি দুবাই নাইট’ জাহাজ থেকে ৮০০ টন কয়লা বোঝাই করে যশোরের নোয়াপাড়া যাওয়ার সময় শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে পশুর নদীর চরকানা এলাকায় তলাফেটে ডুবে যায় কার্গো জাহাজ। তবে এ ঘটনায় বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে স্বাভাবিক রয়েছে জানায় বন্দর কর্তৃপক্ষ।

এদিকে কয়লা নিয়ে জাহাজ ডুবির ঘটনায় উদ্বেগ জানিয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মোঃ নুর আলম শেখ বলেন, ‘কয়লা একটি বিষক্ত ময়লা। এতে পশুর নদীর প্রাণীবৈচিত্র্য হুমকির মুখে পড়বে। নদীর প্রাণীকুলের প্রজনন ক্ষমতা নষ্ট হবে। এছাড়া পশুর নদীর প্রাণ সুন্দরবনেরও জীববৈচিত্র্যও নেতিবাচক প্রভাব পড়বে’। তাই দ্রুত সময়ে এই কয়লা অপসারণের তাগিদ দেন তিনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers