শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
ঘূর্ণিঝড় ‘মিধিলি’ মোংলায় জাহাজ ডুবি, কয়েক হাজার হেক্টর আমন ধানের ক্ষতি

ঘূর্ণিঝড় ‘মিধিলি’ মোংলায় জাহাজ ডুবি, কয়েক হাজার হেক্টর আমন ধানের ক্ষতি

বাগেরহাট প্রতিনিধি :
ঘূর্ণিঝড় মিথিলির প্রভাবে বাগেরহাটের মোংলা বন্দরের পশুর চ্যানেলে ৮০০ মেট্রিক টন কয়লা বোঝাই ‘এমভি প্রিন্স অব ঘষিয়াখালী-১’ নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। শুক্রবার দুপুরে পশুর নদীর কানাইনগর সংলগ্ন এলাকায় তলা ফেটে লাইটার জাহাজটি ডুবে যায়। ঘূর্ণিঝড়ে নিরাপদ আশ্রয়ে যাবার পথে পশুর চ্যানেলে কানাইনগর এলাকায় চরে ধাক্কা লেগে তলা ফেটে যায় লাইটার জাহাজটি। তবে লাইটারে থাকা ১২ জন নাবিক তাৎক্ষণিকভাবে সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হয়েছেন। ৮০০ মেট্রিক টন কয়লা লাইটার জাহাজটি মোংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়া এলাকায় অবস্থানরত একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে কয়লা বোঝাই করে যশোরের নওয়াপাড়া উদ্দেশে যাচ্ছিল। লাইটার জাহাজটি ডুবে গেলেও মোংলা বন্দরের পশুর চ্যানেলে নিরাপদ রয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। ঘূর্ণিঝড়ে জেলার মোংলা, রামপাল, শরণখোলা, মোরেলগঞ্জসহ বিভিন্ন উপজেলায় কয়েক হাজার হেক্টরের উঠতি আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন এলাকায় শত-শত গাছপালা গাছপালা ভেঙ্গে ও উপড়ে যাবার খবর পাওয়া গেছে। সুন্দরবনের দুবলার চরে শুঁটকি পল্লীর জেলে-মহাজনদের কোটির আধা শুকনো ও কাচা মাছ নষ্ট হয়ে ক্ষতি ছাড়াও হাড়বাড়িয়া, কটকা, কচিখালী, দুবলা, সুপতি, শরণখোলাসহ বনের বিভিন্ন এলকার বনের গাছপালা ভেঙ্গে ও উপড়ে যাবার বিষয়টি নিশ্চিত করেছে বন বিভাগ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers