শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
জনদূর্ভোগ-সাংবাদিকদের উপর হামলা নোংরা রাজনীতি : নতুনধারা

জনদূর্ভোগ-সাংবাদিকদের উপর হামলা নোংরা রাজনীতি : নতুনধারা

নিজস্ব প্রতিবেদক
সারাদিন রাস্তা-ঘাট আটকে মহাসমাবেশ-শান্তি সমাবেশের জনদূর্ভোগ-সাংবাদিকদের উপর হামলা নোংরা রাজনীতি। জনগণ এমন নোংরা রাজনীতির হাত থেকে মুক্তি চায় বলে মন্তব্য করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। ২৮ অক্টোবর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, ভারপ্রাপ্ত মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সদস্য শেখ লিজা প্রমুখ আরো  বলেন, নির্মম হলেও সত্য যে, জাতি হিসেবে বীরের জাতি হলেও এখন নোংরা রাজনীতির কারণে নির্মম জাতি হিসেবে বিশে^র বুকে পরিচিতি পাচ্ছি আমরা। নোংরা ও নির্মমতায় আমাদের রাজনীতিকেরা অন্য অনেক দেশের চেয়ে এগিয়ে আছেন বর্তমানে। এই সব ভয়ংকর রাজনীতিকদের হাত থেকে দেশকে মুক্ত করতে না পারলে হয়তো আরো দূর্ভোগ পোহাতে হবে বাংলাদেশের মানুষ। একে তো দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে কথায় কথায়, তার উপর আবার রাজনৈতিক কর্মসূচির নামে মানুষের ভোগান্তি বাড়ানোকে কোনভাবেই রাজনীতি বলতে পারি না। এই রাজনীতি জনগণ চায় না।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers