সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফিলিস্তিনির ওপর হামলার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনির ওপর হামলার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার, মোংলা

ফিলিস্তিনি মুসলমানদের ওপর ইসরায়েলি বর্বরোচিত হামলার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) জুমার নামাজের পর প্রত্যেকটা মসজিদ থেকে এই মিছিল বের করেন মুসল্লীরা। মিছিল শেষে শহরের শাপলা চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন তারা। এসময় কয়েক হাজার মুসল্লীরা যুদ্ধ বন্ধে বিভিন্ন প্লেকার্ড বহন করে সমাবেশে অংশ নেন। মোংলা ইমাম পরিষদের সভাপতি ও বি এল এস মসজিদের ইমাম ও খতিব মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, মোংলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা তৈয়েবুর রহমান, আলীয়া মাদ্রাসা মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা রুহুল আমিন, কবরস্থান মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুর রহমান ও কোরবান আলী মসজিদের খতিব মাওলানা গোলাম মোস্তফা। এসময় বক্তারা অবিলম্বে ইসরায়েলি বর্বরোচিত হামলা বন্ধের আহবান জানিয়ে কঠোর নিন্দা জানান। তারা বলেন, অনতিবিলম্বে ফিলিস্তিনি মুসলমানদের ওপর যুদ্ধ বন্ধ করাসহ সকল ইসরায়েলি পন্য বর্জন, বাংলাদেশের সাথে ইসরায়েলির সকল কূটনীতিক সম্পর্ক ছিন্ন করা, বাংলাদেশ থেকে সৈন্য প্রেরণ করে ফিলিস্তিনির পক্ষে যুদ্ধ করার পরিবেশ তৈরী, বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ফিলিস্তানে খাদ্য, ঔষুধসহ সকল প্রকার প্রয়োজনীয় পন্য সরবরাহ করার ব্যবস্থা গ্রহন করতে হবে।

এছাড়া মুসলমানদের প্রথম কেবলা ‘বায়তুল মুকাদ্দাস’ মসজিদ রক্ষায় দেশের সকল মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলিদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান তারা। এর আগে রাষ্ট্রীয় ঘোষনায় মোংলার সকল মসজিদে ইসারায়োলি আগ্রাসন থেকে ফিলিস্তিনিদের উদ্ধারে মহান আল্লাহর কাছে বিষেশ দোয়া অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers