সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাটে বিশ্বকাপ দলে তামিম ইকবালকে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন

ফকিরহাটে বিশ্বকাপ দলে তামিম ইকবালকে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন

মেহেদী হাসান নয়ন, নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের বিশ্বকাপ দলে তামিম ইকবালকে অন্তর্ভুক্ত করার দাবিতে বাগেরহাটের ফকিরহাটে মানববন্ধন করেছেন ক্রিকেট প্রেমী ভক্তরা।

শনিবার ৩০ সেপ্টেম্বর বিকেল পাঁচটায় ফকিরহাট উপজেলার ডাকবাংলা মোড়ের চৌরাস্তায় ‘তামিমপ্রেমী সাস্টিয়ান’ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বাপ্পি, মিজান,হানিফ,সাঈদ,হাফিজ, ইমরান,আরমান,প্রসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। কর্মসূচিতে সাধারণ ক্রীড়া প্রেমি সমর্থকদের দাবিতে বলেন, তামিম ইকবালকে দলে অন্তর্ভুক্ত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, তামিম ইকবালের মতো একজন অভিজ্ঞ খেলোয়াড়কে বিশ্বকাপ দলে না রাখায় সবাই হতবাক। বিসিবির অভ্যন্তরীণ রাজনীতির কারণে তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। অবিলম্বে তামিম ইকবালকে দলে ফেরানো উচিত। কারণ, তিনি দেশের সেরা ওপেনার। তাঁকে ছাড়া বিশ্বকাপ দল পরিপূর্ণতা পাচ্ছে না।
অনেক আলোচনা ও জল্পনাকল্পনার পর তামিমকে ছাড়াই গতকাল মঙ্গলবার বিশ্বকাপের ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ওপেনার মাত্র দুজন। টপ অর্ডার ও মিডল অর্ডার ব্যাটসম্যান পাঁচজন। অধিনায়ক সাকিবের বাইরে বিশেষজ্ঞ স্পিনার দুজন। পেসার পাঁচজন।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, নাজমুল হোসেন (সহ–অধিনায়ক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, মেহেদী হাসান, তানজিদ হাসান, তানজিম হাসান ও মাহমুদউল্লাহ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers