সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
মোংলায় আইভি রহমানের ১৯ তম শাহাদাত বাষির্কী পালিত

মোংলায় আইভি রহমানের ১৯ তম শাহাদাত বাষির্কী পালিত

স্টাফ রিপোর্টার, মোংলা

মোংলায় সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমানের সহধর্মিনী ও আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক বেগম আইভি রহমানের ১৯ তম শাহাদাত বাষির্কী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ আগষ্ট) সকাল ১১টায় পৌর আ’লীগ দলীয় কার্যালয়ে মোংলা উপজেলা ও পৌর আ’লীগ সহ সকল সহযোগী অঙ্গ সংগঠন নারী নেত্রী আইভি রহমান এর শাহাদাত বাষির্কী পালন উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। সকালে দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। এ সময় বক্তারা বেগম আইভি রহমানের খুনিদের সুষ্ঠ বিচার দাবী করেন।

পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আ: আব্দুর রহমান’র সভাপতিত্বে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, পৌর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী গোলাম হোসেন বাবলু, কাউন্সিলর জি, এম, আল আমিন, বাহাদুর মিয়া, জাহানারা হোসেন চানু, জোহরা বেগম সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সভা শেষে ২১শে আগষ্টে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১শে আগষ্ট আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সামাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ দিন পর ২৪শে আগস্ট তিনি মৃত্যু বরণ করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers