শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে টাউন হল সভা অনুষ্ঠিত

বাগেরহাটে টাউন হল সভা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে রাজনৈতিক শিল্পীপূর্ণ শিষ্টাচার বিষয়ে টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ জুলাই) সকালে রূপান্তরের আয়োজনে এবং ইউএসএইড এর অর্থায়নে ও আইআরআই এর সহযোগিতায় শান্তিপূর্ন পরিবেশ ও রাজনৈতিক প্রতিযোগিতার জন্য নাগরিক উদ্যোগ সৃষ্টির লক্ষ্যে জনপ্রতিনিধিদের সাথে টাউন হল সভা অনুষ্ঠিত। বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সভাপতি শেখ কামরুজ্জামান টুকু। টাউন হল মিটিং এর উদ্দেশ্য বর্ননা করেন প্রকল্পের সমন্বয়কারী অসীম আনন্দ দাস। শুভেচ্ছা বক্তব্য রাখেন রূপান্তর-এর পিস কনসোর্টিয়াম প্রকল্পের পরিচালক শাহাদত হোসেন বাচ্চু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুন্দরবন একাডেমী খুলনার নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডভোকেট শাহ-ই আলম বাচ্চু, জেলা বিএনপির সদস্য সচিব শেখ মোজাফ্ফর রহমান আলম, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, শিক্ষাবিদ অধ্যাপক মোজাফ্ফর হোসেন, জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি রিজিয়া পারভীন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ্যাডভোকেট শরিফা খানম, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুখার্জী রবিন্দ্রনাথ, এ্যাডভোকেট রামকৃষ্ণ বসু, প্রেসক্লাব-সভাপতি নিহারঞ্জন সাহা, অধ্যক্ষ ঝিমি মন্ডল, অপরাজিতা রহিমা খাতুন, প্যানেল মেয়র তানিয়া খাতুন, জোসনা দেবনাথ, কাকলি সরকার, কল্লোল সরকার প্রমূখ।
টাউন হল সভায় এ শান্তিপূর্ন রাজনৈতিক সহাবস্থান বিষয়ে নাগরিকদের প্রশ্নের উত্তর দেন উপস্থিত রাজনৈতিক দলের নেতারা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers