রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্ঠে একসাথে দুই ব্যক্তির মৃত্যু

বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্ঠে একসাথে দুই ব্যক্তির মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের চিতলমারীতে রান্নাঘর সংস্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে কাঠ মিস্ত্রী ও গৃহকর্তা সহ একসাথে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। চিতলমারী উপজেলার বড়গুনী গ্রামে শনিবার(২২জুলাই) সকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, চিতলমারী উপজেলার বড়গুনী গ্রামের গৃহকর্তা আসাদ শেখ (৬৫) ও মোল্লাহাট উপজেলার সোনাপুরা গ্রামের কাঠমিস্ত্রি নাসিম মোল্লা (৩৫)।
জানা গেছে, আসাদ শেখের বাড়িতে রান্না ঘরের টিনের চালে উঠে সংস্কার কাজ করছিলেন ওই মিস্ত্রি ও গৃহকর্তা। ওই কাজের প্রয়োজনে চালার উপরে থেকে একই ঘরের একটি লাইট (বাল্ব) খোলার চেষ্টা করে মিস্ত্রী। তখন অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ঠ হয় মিস্ত্রী নাসিম মোল্লা। তখন মিস্ত্রীকে উদ্ধার করতে গিয়ে গৃহকর্তাও বিদ্যুৎস্পৃষ্ঠ হয়। এ ঘটনার পর স্থানীয়রা ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসা তাদেরকে মৃত ঘোষণা করে।
কর্তব্যরত চিকিৎসক অপূর্ব জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ওই দুই ব্যক্তির মৃত হয়েছে।
মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, বিষয়টি জানতে পেরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত দেহের কাছে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers