সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
সুন্দরবনে কীটনাশন ও ট্রলারসহ ১৪ জেলে আটক

সুন্দরবনে কীটনাশন ও ট্রলারসহ ১৪ জেলে আটক

বাগেরহাট অফিস

বাগেরহাটের পূর্ব সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ অনুপ্রবেশ করে কীটনাশক দিয়ে মাছ শিকারের চেষ্টাকালে ১৪ জেলেকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। সোমবার (২৬ জুন) রাতে পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলার চরের মাঝের কিল্লা খাল থেকে এসব জেলেদের আটক করেন বনরক্ষীরা। এসময় জেলেদের কাছ থেকে একটি ফিশিং ট্রলার, দুই বোতল কীটনাশক ও জালসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। মঙ্গলবার বিকালে আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটক জেলেরা হলেন, বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামের শাহ আলম সরদার (৪৫), একই গ্রামের আলাউদ্দিন বাওয়ালী (৫০) ও সজীব হাওলাদার (৩৫), আ. হান্নান (৩৫), বড় আন্দারমানিক গ্রামের রুহুল আমিন শিকদার (৪০), বিষখালী গ্রামের বিল্লাল মোল্লা (৩০), মোরেলগঞ্জ উপজেলার পূর্ব আমতলী গ্রামের আবুল বাশার (৪৮), ফাসিয়াতলা গ্রামের বিল্লাল হাওলাদার (৩০), একই গ্রামের ছগির শিকদার (৪০) ও মাহাবুব হাওলাদার (৪৫), আমতলী গ্রামের শাহাদত হাওলাদার (৩৫), পশ্চিম বরিশাল গ্রামের জাহাঙ্গীর সরদার (৪০) এবং বাগেরহাট সদরের মুনিগঞ্জ গ্রামের আ. ছত্তার (৫০) ও পাটপাড়া গ্রামের কুদ্দুস হাওলাদার (৪০)।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. মাহাবুবুর রহমান জানান, বন্যপ্রানী ও মাছের প্রজনন মৌসুমের কারনে ৩ মাসের জন্য বনজীবী ও পর্যটকদের সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ অনুপ্রবেশকারীরা কীটনাশক দিয়ে মাছ ধরার চেষ্টা চালাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে স্মার্ট প্রেট্রোলিং টিম ও দুবলা টহল ফাঁড়ির বনরক্ষীদের যৌথ অভিযানে একটি ফিশিং ট্রলারসহ ১৪ জেলেকে আটক করা হয়। এসময়ে দুই বোতল কীটনাশক ও জালসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। মঙ্গলবার বিকালে আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers