সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাটে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ফকিরহাটে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৭ জুন) বিকেলে আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই খেলার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় মূলঘর ইউনিয়ন বনাম শুভদিয়া ইউনিয়ন অংশ করেন। খেলায় মূলঘর ইউনিয়ন ৩-০ গোলে শুভদিয়া ইউনিয়নকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপুর পরিচালনায় এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু আলীমুজ্জামান, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট হিটলার গোলদার, শুভদিয়া ইউপি চেয়ারম্যান মো. ফারুকুল ইসলাম, ইউপি সদস্য মো, সাইফুল ইসালাম প্রমূখ। খেলা পরিচালনা করেন মো. আজমল হোসেন, সহযোগি ছিলেন মো. ইবারাত হোসেন, রিপন বিশ্বাস, ও জাকির হোসেন।

 

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers