শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
ভারতের রেল দুর্ঘটনায় নিহতদের স্মরণে সেভ দ্য রোডের শোক

ভারতের রেল দুর্ঘটনায় নিহতদের স্মরণে সেভ দ্য রোডের শোক

আন্তর্জাতিক ডেস্ক
ভারতের উড়িষ্যার বলেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ব্যাপকসংখ্যক মানুষ হতাহতের ঘটনায় গভীর শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সেভ দ্য রোড। শনিবার এক শোকবার্তায় নিহতদের আত্মার শান্তি কামনা করার পাশাপাশি সবাইকে আকাশ-সড়ক-রেল- ও নৌপথ দুর্ঘটনামুক্ত করার জন্য সচেতন থাকার আহবান জানিয়েছেন সেভ দ্য রোড-এর চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, মহাসচিব শান্তা ফারজানা, প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মোমিন মেহেদী, ভাইস চেয়ারম্যান আইয়ুব রানা, বিকাশ রায়, জিয়াউর রহমান জিয়া প্রমুখ।
দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা ও সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে বিশ্বময় সচেতনতা তৈরির অনুরাধ জানিয়েছে আকাশ-সড়ক-রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত করার জন্য  নিবেদিত সেচ্ছাসেবি-গবেষণা ও সচেতনতামূলক সংগঠন সেভ দ্য রোড।  উল্লেখ্য, শুক্রবার বিকালে যাত্রীবাহী করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটি কলকাতা থেকে চেন্নাইয়ের উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনটি স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে বালেশ্বরের পাশে বাহানগা বাজারের কাছে অপর একটি ট্রেনের লাইনচ্যুত বগিতে ধাক্কা দেয়। এ ছাড়া আরেকটি মালবাহী ট্রেনও এ সময় দুর্ঘটনার শিকার হয়। অন্য যাত্রীবাহী ট্রেনটি হলো— সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনটি যশবন্তপুর থেকে হাওড়া যাচ্ছিল। দুর্ঘটনায় নিহতের সংখ্যা ২৮৮ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৯ শতরও বেশি মানুষ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers