সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটের খাঁনপুরে বারি-১৪ সরিষার বাম্ফার ফলন কৃষককুলের খুশির হাঁসি

বাগেরহাটের খাঁনপুরে বারি-১৪ সরিষার বাম্ফার ফলন কৃষককুলের খুশির হাঁসি

নিজস্ব পতিবেদক
বাগেরহাট সদর উপজেলার খাঁনপুর ইউনিয়নে লক্ষ্যমাত্রার চেয়ে দ্বীগুন জমিতে বারি-১৪ সরিষার বাম্ফার ফলন দেখা দেওয়ায় কৃষককুলের খুশির হাঁসি ফুটে উঠতে শুরু করেছে। স্থানীয় কৃষকদের অক্লান্ত পরিশ্রম এবং উপজেলা কৃষি অফিসের নানাধরনের পরামর্শ ও সহযোগীতা করার কারনে বাম্ফার ফলন ফলানো সম্ভাব হয়েছে। এ ধারা অব্যাহত রাখতে পারলে কৃষির উন্নতি বিষয়ে সরকারের যে মহতী উদ্য্গো তা বাস্থবায়ন করা সম্ভব হবে।
জানা গেছে, খাঁনপুর ইউনিয়নে যুগীডাঙ্গা গ্রামের চাষি রফিকুল ইসলাম মোড়ল তার নিজস্ব ২৫কাঠা জমিতে বারি-১৪ সরিষার চাষ শুরু করেন। প্রথম দিকে তার ইচ্ছা না থাকা সত্তেও তিনি উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে প্রনোদনা স্বরুপ ১কেজি বারি-১৪ সরিষার বীজ এনে তার নিজের জমিতে চাষ করেন। এর পর ১বার সেচ দিলে জমিতে চারা গজাই। এর পর তিনি স্বল্প পরিমানে সার প্রদান করেন। তিনি বলেন, স্বল্প খরচে অধিক ফসল পাওয়ার আশায় তিনি সরিষার চাষ করেছেন। তিনি বলেন মাত্র ৭৫/৮০দিনে এর ফসল ঘরে তোলা সম্ভব। বাম্ফার ফসল হওয়ায় তিনি খুশি। এছাড়াও পার্শ্ববর্তী বিলের দেবাশীষ কুমার নন্দী তার নিজস্ব ১৮কাঠা জমিতে, তাপস কুমার নন্দী ২০কাঠা জমিতে, পলাশ খাঁ ২০কাঠা জমিতে, হাফিজুর রহমান ১বিঘা জমিতে, বিল্লাল হোসেন ১বিঘা জমিতে ও প্রশান্ত কুমার দাশ দেড় বিঘা জমিতে বারি-১৪ সরিষার চাষ করেছেন। তারা বলেছেন একই জমিতে বারবার একই ফসল বপন করলে জমির উর্বরতা কমে আসে। একারনে আমরা একই ফসল জমিতে বারবার না বপন করে অন্য ফসলের চাষ করে থাকি। তারা আরো বলেন উপজেলা কৃষি অফিসের সর্বক্ষনিক তদারকির কারনে এটাঁ করা সম্ভব হচ্ছে। তারা আমাদেরকে বীনামূল্যে বীজ সার ও অন্যন্যা সহযোগীতা করায় আমরা আগের চেয়ে এখন অনেক লাভবান হচ্ছি।
উপজেলা কৃষি অফিসের খানপুর ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিঠুন মল্লিক এর সাথে আলাপ করা হলে তিনি বলেন, আমার এই বøকে লক্ষ্যমাত্রার চেয়ে দ্বীগুন জমিতে বারি-১৪, বারি-১৭, বিনা-৯, বারি-১৮ সরিষার চাষ করা হয়েছে। এই ইউনিয়নে লক্ষমাত্রা নির্দ্ধারন করা হয়েছিল ১২হেক্টর। কিন্তু তার চেয়ে অধিক জমিতে সরিষার চাষ করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাদিয়া সুলতানা’র সাথে আলাপ করা হলে তিনি বলেন, আমরা কৃষকদের স্বাবলম্বি করার জন্য তাদেরকে প্রনোদনা স্বরুপ বিনামূল্যে বীজ ও সারসহ বিভিন্ন প্রনোদনা প্রদান করছি। শুধু তাই নয়, তাদেরকে কৃষি বিষয়ে নানাধরনের প্রশিক্ষন ছাড়াও সবসময় তাদের পাশে থেকে কৃষি কাজ পর্যাবেক্ষন করায় তারা ভাল ফসল উৎপাদন করতে পারছে। এ ধারা অব্যাহত রাখার জন্য তিনি কৃষকদের প্রতি উদ্যাত্ত আহবান জানান। এছাড়াও রাখালগাছি, যাত্রাপুর, কাড়াপাড়া, ষাটগুম্বজ, ফতেপুর, কুটাপাড়া ও বারুইপাড়া ইউনিয়নে অনুরুপ বাম্ফার ফলন ফলেছে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers