সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রাখালগাছির ২নং ওয়ার্ডে উপ-নির্বাচনে মনিরুল ফারাজী বিজয়ী

রাখালগাছির ২নং ওয়ার্ডে উপ-নির্বাচনে মনিরুল ফারাজী বিজয়ী

চুলকাটি ডেস্ক
বাগেরহাট সদর উপজেলার ৯নং রাখালগাছি ইউনিয়নের ০২নং সৈয়দপুর ওয়ার্ডের সাধারন সদস্য পদে উপ-নির্বাচন অবাধ সুষ্টু ও নিরপেক্ষ ভাবে সুসম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৯শে ডিসেম্বর) এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উপজেলা প্রশাসন, পুলিশ ও আনছার ভিডিপি’র বিপুল সংখ্যক সদস্য ও কর্মকর্তাদের উপস্থিতিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। উপ-নির্বাচনে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সৈয়দ মুরাদ ইসলাম নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনসারী প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। নির্বাচনে মোঃ মনিরুল ইসলাম ফারাজী (মোরগ প্রতীক) ৭৯১ভোট পেয়ে বেসরকারী ভাবে সাধারন সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব প্রার্থী মোঃ মনিরুল ইসলাম মনি (ফুটবল প্রতীক) ৫৯৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এছাড়া মিহিনা বেগম (টিউবয়েল প্রতীক) পেয়েছেন ৩৫ভোট। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৭৭৭জন ভোটারের মধ্যে ১৪২১জন ভোটার ইভিএম মেশিনের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে পুরুষ ৯১৬ ও মহিলা ৮৬১জন।

 

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers