সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
“রেজাউল সভাপতি/সাইফুল সম্পাদক” ফকিরহাটের বাহিরদিয়া ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

“রেজাউল সভাপতি/সাইফুল সম্পাদক” ফকিরহাটের বাহিরদিয়া ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ৫নং বাহিরদিয়া-মানসা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠান সোমবার (২৮শে নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় কে,আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির এর সভাপতিত্বে সম্মেলনের শুভ উদ্ভোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার সেলিম আহম্মেদ, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এ্যাডঃ মিলন কুমার ব্যানাজী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আব্দুর রাজ্জাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মুস্তাহীদ সুজা, সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ ভজন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সরদার আমিনুর রশিদ মুক্তি, সদস্য শেখ সরোয়ার হোসেন। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ। সাংগঠনিক রির্পোট পেশ করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আলতাপ হোসেন টিপু’র সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শেখ ইমরুল হাসান, উপজেলা শ্রমিকলীগের সভাপতি শেখ সিরাজুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক শেখ শরীফ হোসেন। সভা শেষে মোঃ রেজাউল করিম ফকিরকে সভাপতি ও মোঃ সাইফুল ইসলামকে সাধারন সম্পাদক নির্বাচিত করে একটি কমিটি গঠন করা হয়। এর আগে বিকেল ৩টা হতে ৯টি ওর্য়াড থেকে খন্ডখন্ড মিছিল সহকারে সভাস্থলে শতশত নেতাকর্মি ও সমর্থকরা হাজির হলে সভাস্থল যেন কানায় কানায় পরিপূর্ণ হয়ে তা যেন মহাসমাবেশে পরিনত হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers