বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
বাগেরহাটে ১৫ দোকান পুড়ে ছাই, ৩ কোটি টাকার ক্ষতি

বাগেরহাটে ১৫ দোকান পুড়ে ছাই, ৩ কোটি টাকার ক্ষতি

বাগেরহাট অফিস
বাগেরহাটের শরণখোলায় একটি মার্কেটে আগুন লেগে ১৫টি দোকান পুড়ে গেছে। বুধবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলা সদরের পাঁচরাস্তা বাদল চত্বর মোড়ে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে দোকানের মালামাল ও অবকাঠামোসহ প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ঘর মালিকরা দাবি করেছেন। স্থানীয় ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের শরণখোলা ও মোরেলগঞ্জের দুটি ইউনিট স্থানীয়দের সহযোগীতায় প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আসে। ক্ষতিগ্রস্তদের মধ্যে হাওলাদার ফার্মেসী মালিক মো. মাইনুল ইসলাম টুকু জানান, আগুনে তার দোকানের ওষুধ ও ঘরসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

রিপা টেলিকমের মালিক ও বিকাশ এজেন্ট মো. শফিকুল ইসলাম জানান, নগদ টাকাসহ তার প্রায় ২২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। খোকন তালুকদার জানান, তার কনফেকশনারী দোকানের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। মার্কেটেরে মালিক মো. শফিকুল ইসলাম খোকন ও সাইয়েদ খান জানান, তাদের মার্কেটে ওষুধের ফার্মেসী, মুদি, ইলেক্ট্ররিক্স, ভেটেরিনারী ফার্মেসী, কনফেকশনারী, খাবার দোকানসহ মোট ২৫টির মতো দোকান রয়েছে। এর মধ্যে ১৫টি দোকান পুড়ে গেছে। আগুনে মালামাল ও অবকাঠামোসহ তাদের প্রায় তিন কোটি কাটার ক্ষতি হয়েছে। শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব-ই আলম

বলেন, রাত আনুমানিক ৩টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিকের মাধ্যমে আ নের সূত্রপাত হয়েছে। আমরা রাত সাড়ে ৩টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাই। পরে পার্শ্ববর্তী মোরেগঞ্জ উপজেলা থেকে ফায়ার সার্ভিসের আরো একটি টিম এসে আগুন নেভাতে সহায়তা করে। দুই টিমের ২০ জন সদস্য এবং স্থানীয় কয়েক শ লোকের প্রচেষ্টায় প্রায় দুই ঘন্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূর-ই আলম সিদ্দিকী বলেন, আগুনে ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরী করেছি। ক্ষতিগ্রস্তরা যাতে সরকারি সহায়তা পান সেজন্য তালিকা জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers