সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বিএনপির খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে বাগেরহাটে প্রস্তুতি সভা

বিএনপির খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে বাগেরহাটে প্রস্তুতি সভা

বাগেরহাট  প্রতিনিধি :
আগামী ২২ অক্টোবর বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষে বাগেরহাট জেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) বিকালে জেলা বিএনপির দলিয় কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় জেলার ৯টি উপজেলা ও ৩টি পৌরসভার সব সাংগঠনিক ইউনিটের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, কেন্দ্রীয় বিএনপির সহ প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম। সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক ইঞ্জি: এ টি এম আকরাম হোসেন তালিমের । এ সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপির জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসরাম গোলা, ড. শেখ ফরিদুল ইসলাম, সদস্য অহিদুল ইসলাম পল্টু, সৈয়দ নাসির আহম্মেদ মালেক, জেলা যুবদলের সভাপতি মো: হারুন আল রশিদ, সাধারন সম্পাদক মো: সুজন মোল্লাসহ জেলার ৯টি উপজেলা ৩টি পৌরসভার বিএনপি ও অংঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তৃতা রাখেন। সভাটি পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম।
সভায় প্রধান অতিথি অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘জনগণ নির্বাচন চায় অবাধ এবং সুষ্ঠু। যেটা বর্তমান সরকারকে ক্ষমতায় রেখে সম্ভব না। গাইবান্ধার উপনির্বাচন তার প্রমাণ। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াসহ সব রাজনৈতিক নেতাকর্মীদের মিথ্যা মামলা অতিসত্বর প্রত্যাহার করতে হবে। নির্দলীয় সরকারের অধিনে সংসদ নির্বাচন দাবীতে চলমান গনতন্ত্র পূরুদ্ধার আন্দোলন আরো বেগবান করতে আগামী ২২ অক্টোবর বিএনপির খুলনা বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers