রামপাল প্রতিনিধি
বাগেরহাট জেলার রামপাল উপজেলার রামপাল সদর ইউনিয়নের ভাগা বাজার, উজলকুড় ইউনিয়নের ফয়লা বাজার সহ বিভিন্ন স্থানে শুক্রবার বিকেলে থেকে রাত পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে পথসভা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো
মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিপলেট বিতরণ করেছেন জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক বিএনপির মনোনয়ন প্রত্যাশী কৃষিবিদ শামীমুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন বাবু, রামপাল উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ আলম শেখ, সাধারণ সম্পাদক আলম মুন্সি, তাঁতি দলের সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য লাভলু ফকির, উজলকুড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিলন আকুঞ্জি, রামপাল সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল শেখ, বিএনপি নেতা লিমন শেখ, মিলন ডাকুয়া, মোঃ বখতিয়ার হোসেন সহ, বিএনপি’র অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক ও বাগেরহাট-২ (নতুন গেজেট) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কৃষিবিদ শামীমুর রহমান শামীম পথসভায় বলেন, বাংলাদেশে কখনো পিআর পদ্ধতিতে নির্বাচন হবে না। গণতান্ত্রিকভাবে এদেশের মানুষ তাদের পছন্দের প্রার্থীকে সংসদে পাঠাবে। আপনারা দেখতে পেয়েছেন পিআর পদ্ধতি নির্বাচিত সরকার কোনো দেশে স্থায়ী হয় নাই। নেপালের দিকে তাকালে আপনারা দেখতে পাবেন। ৫ই আগস্ট আওয়ামী লীগের মৃত্যু হয়েছে। এদেশের মাটিতে আওয়ামী লীগ আর কখনো ফিরে আসতে পারবে না। গণহত্যাকারী দল পৃথিবীতে কোথাও ফিরে আসতে পারে নাই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব প্রতি আমাদের বিশ্বাস গণতান্ত্রিকভাবে ফেব্রুয়ারিতে গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করবে। নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্ত করবে এবং দেশের উন্নয়নে কাজ করবে। জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ২০২৩ সালে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা প্রস্তাব করে। আজ যে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে তার বেশির ভাগই ৩১ দফাতে আছে।
Leave a Reply