সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
বাগেরহাট অফিস
বাগেরহাটের মোল্লাহাটে ভূয়া দলিল মূলে জমির জবর-দখল রক্ষায় সংখ্যালঘুদের উপ হামলায় নারীসহ ৪ জন আহত হয়েছেন ।আহতদেরকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, দশরাত বাড়ৈ (৫২), পলাশ ভৌমিক (৫০), অঞ্জনা ভৌমিক (৪০) ও দেবাশীষ ভদ্র (৩৬)।উপজেলার ঘোড়াদাইড় গ্রামে শুক্রবার এই হামলার ঘটনা ঘটে।
আহতরা জানান, উপজেলার ঘোড়াদাইড় গ্রামের কার্ত্তিক ভদ্রর ১৩ শতাংশ ফসলী জমি একই এলাকার সাহেব আলী শরীফ ভূয়া দলিল মূলে ৫/৬ মাস পূর্বে জবর-দখল করে। ওই সময় কার্ত্তিক ভদ্র মোল্লাহাট থানা ও ভূমি অফিসে অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের ভিত্তিতে ভূমি অফিস কর্তৃক কাগজপত্র পর্যালোচনায় সাহেব আলী শরীফের দলিল ভূয়া প্রমানিত হওয়ায় তাকে ওই জমির দখল ছেড়ে দিতে বলা হয়। কার্ত্তিক ভদ্রর ঘনিষ্ঠজনরা ওই জমির পাকা শরিষা তুলতে গেলে ভূমি অফিসের সিদ্ধান্ত অমান্য করে সাহেব আলী শরীফের নেতৃত্বে ৬/৭ জন তাদের ওপর হামলা করে। এতে কমপক্ষে ৫ জন আহত হন। স্থানীয় ইউপি সদস্য মোঃ কামরুল ইসলাম মোল্লা বলেন, আহতের জমি ভূয়া দলিলের মাধ্যমে জোর-দখল করছে সাহেব আলী শরীফ। এবিষয়ে সাহেব শরীফের ছেলে আরমান শরীফ জানান,জমি থেকে আমার বুননো শরিষা তুলছিল তারা, পরে আমি ধাওয়া দিলে তারা বাড়িতে চলে যায়। হামলার এ ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশ জানান, বিষয়টি ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আমাকে মোবাইল ফোনে জানিয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply