শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষের কাছে কম্বল নিয়ে গেলেন জেলা প্রশাসক

বাগেরহাটে শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষের কাছে কম্বল নিয়ে গেলেন জেলা প্রশাসক

বাগেরহাটে শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষের কাছে কম্বল নিয়ে গেলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

বাগেরহাট অফিস

হাড় কাপানো শীতে দরিদ্র-হতদরিদ্র শীতার্তদের বাড়ি বাড়ি ও সড়কের পাশে থাকা ছিন্নমুল অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেছেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। রবিবার (২৬ ডিসেম্বর) গভীর রাতে বাগেরহাট পৌরসভার কেবি বাজার , দড়াটানা ব্রিজ, বাসষ্ট্যান্ড, দশানী, মুনিগঞ্জ কাঠের পোল ও মাজার এলাকার ছিন্নমূল অসহায় ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। এসময়, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদুজ্জামান, বাগেরহাট জেলা প্রশাসনের সহকারি কমিশনার নূর-ই আলম সিদ্দিকিসহ উপস্থিত ছিলেন। এদিন দুই শতাধিক শীতার্ত দরিদ্র ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়।কনকনে শীতে কম্বল পেয়ে খুশি শীতার্ত দরিদ্র ও ছিন্নমূল মানুষেরা।

শরীরে একটি মাত্র পাতলা কাপড় জড়িয়ে বাগেরহাট শহরের বিসিকের সামনের সড়কের উপর শুয়ে থাকা ছিন্নমুল সেতারা বেগম বলেন, কোনমতে কাপড় জড়িয়ে শীত নিবারণের চেষ্টা করি। কেউ নেই যে তার কাছে যাব। এখন ডিসি স্যার যে কম্বল দিলেন, তাতে মোটামুটি শীত কাটবে। আমার একটি কাপড় প্রয়োজন। এসময় কাপড় কেনার জন্য জেলা প্রশাসক ৫শ’ টাকা দিলে তিনি (বৃদ্ধা সেতারা) তা নেননি। পরে জেলা প্রশাসক কাপড় কিনে দিতে আশ্বাস দেন।

গভীর রাতে জেলা প্রশাসকের হাত থেকে কম্বল পেয়ে দশানী যাত্রী ছাউনির নিচে আশ্র্রয় নেওয়া আকাশী বেগম বলেন, রাতে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম, এমন সময় ডিসি স্যার কম্বল দেন তাতে আমি খুশি হয়েছি। আমার মত সকল ছিন্নমূলদে এভাবে কম্বল দিলে তাদের শীতের কষ্ট কিছুটা কমবে।

ছিন্নমূলদের কম্বল বিতরণ শেষে বাগেরহাট সদর হাসপাতালে যান জেলা প্রশাসকসহ অন্যান্যরা। হাসপাতালে থাকা অসহায় দরিদ্রদের মাঝেও কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক।

বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, প্রচন্ড শীতে মানুষ কষ্ট পাচ্ছে, এ কথা শুনে আমি আমার সহকর্মীদের নিয়ে মাঠে নেমেছি। আমরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিয়ে প্রকৃত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ শুরু করেছি।এছাড়া প্রকৃত শীতার্তদের সড়কের পাশে থাকা অসহায়দের খুঁজে বের করে কম্বল বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers