সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
আর্ন্তাজাতিক ডেস্ক
বাংলাদেশের মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী ও মুজীব জন্মশতবাষির্কী উপলক্ষে থাইল্যান্ডে বসবাসতর বাঙ্গালীরা দিনটিতে জমকালো আয়োজনের মধ্যদিয়ে বিশ্বের অন্যান্য দেশের মত থাইল্যান্ডের যথাযোগ্য মর্যাদায় দিবসটি উৎযাপন করেছেন থাই-বাংলাদেশী কমিউনিটি পাতায়া।বৃহস্পতিবার দিনব্যাপী পাতায়ায় একটি অভিযাত পাচঁ তারকা হোটেলের হল রুমে অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পণেরর মধ্য মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তাহারা পরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করা হয়, জাতীয় সংগীত পরিবেশন, শহীদের প্রতি শদ্ধা জানিয়ে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন।

এসময় মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন আলোকচিত্র গ্যালারীতে প্রদর্শন করা হয়। এবং প্রজেক্টরের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন প্রামান্যচিত্র তুলে ধরা সহ গত পাচঁ দশকে দেশের আভাবনীয় সাফল্য ও বাংলাদেশের অগ্রতির উপর নির্মিত একটি প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থ্যাইল্যান্ডস্থ বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার কনসিলর আহম্মেদ তারেক সুমেন, বিশেষ অতিথিথাইল্যান্ডের ছনবুরি প্রভেনসিয়াল এ্যাডমিস্টেটিভ অরগানাইজেসন কাউন্সিলের ভাইস চেয়ারম্যান নাখন পোনলুকইন, পাতেয়ার ডেপুটি মেয়র বানলুই কুলাভ্যানজায়া, ছনবুরি প্রভেনসিয়াল এ্যাডমিস্টেটিভ অরগানাইজেসন কাউন্সিলের ডেপুটি চীফ এক্সিকিউটিভ অফিসার রিভাত পোনলুকইন, সদস্য স্কন পোনলুইন,আ্যাডভাইজারি কাউন্সিলের সদস্য মিঃ নেলস ক্লোভ, দেশটির পুলিশের উচ্চপদাস্থ কয়েকজন কর্মকর্তা,থাই-বাংলাদেশী কমিউনিটি পাতায়া সংগঠনটির উপদেষ্টাপরিষদের চেয়ারম্যান ও লিয়া দীপ্ত গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর বিশিষ্ট শিল্পপতি লিটন শিকদার।এছাড়াও উপস্থিত ছিলেন থাই-বাংলাদেশী কমিউনিটি পাতায়া এর প্রতিষ্ঠাতা সভাপতি জনাব জাহাঙ্গীর হোসেন।বর্তমান সভাপতি জনাব আব্দুল আলীম (মোল্লা),সাধারণ সম্পাদক শামসুজ্জামান শামীম সহ অন্যান্য নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ ও পাতায়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা।সভায় করেন থাই- বাংলাদেশী কমিউনিটির বর্তমান সভাপতি আব্দুল আলিম মোল্লার সভাপতিত্বে যুগ্ন-সাধারন সম্পাদক সাইফুল ইসলাম পবনের সঞ্চালনায় । প্রধান অতিথির বক্তিতায় থ্যাইল্যান্ডস্থ বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার কনসিলর আহম্মেদ তারেক সুমেন সকল কে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন স্বাধীনতার পর দেশের অর্থনৈতিক সহ সামগ্রীক উন্নয়নের চিত্র ত্রলে ধরেন।

বিষেশ অতিথির বক্তিতায় সংগঠনটির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ও লিয়া দীপ্ত গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর লিটন শিকদার ১৯৪৭ সাল হতে শুরু করে জাতির জনক বঙ্গব›দ্ধু শেখ মুবিুর রহমানের নের্তৃত্তে ১৯৭১এর মহান মুক্তিযুদ্ধের সময় পর্যন্ত বাঙ্গালীদের অধিকার আদায়ের বিভিন্ন আন্দলোন সংগ্রামের ইতিহাস তুলে ধরেন। তিনি আরো বলেন বাঙ্গালী একমাত্র জাতি যারা ভাষার জন্য জীবন দিয়েছেন। তিনি বঙ্গব›দ্ধু কন্যা শেখ হাসিনার নের্তৃত্তে বাংলাদের সামগ্রীক ক্ষেত্রে মাইল ফলক উন্নয়নের চিত্র ও তুলে ধরেন।এসময় অনান্য বক্তারাও মহান মুক্তিযুদ্ধে যে অকুতোভয় বীরসন্তানরা জীবন উৎস্বর্গ করেছেন সেই মৃত্যুঞ্জয়ী বীর সন্তানদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন বক্তারা।উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন থাই-বাংলাদেশী কমিউনিটি পাতায়া এর প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর হোসেন, বর্তমান সভাপতি আব্দুল আলিম (মোল্লা), সিনিয়র সহ-সভাপতি মোঃ আনিছুর রহমান, সাধারণ সম্পাদক শামসুজ্জামান শামীম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোলায়মান ও প্রচার সম্পাদক নুরূন নবী (জয়)।পরে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের গানে শিশু নিত্য শিল্পী লিয়া শিকদার একক নিত্য,সহ বেসংঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের খ্যাতিম্যান সংঙ্গীত শিল্পীমনির খান। অনুষ্ঠান শেষে পুনরায় জাতীয় সংগীত পরিবেশন ও নৈশভোজনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply