সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
যুক্তরাষ্ট্রের বেপরোয়া নিষেধাজ্ঞায় যে হুঁশিয়ারি দিল চীন

যুক্তরাষ্ট্রের বেপরোয়া নিষেধাজ্ঞায় যে হুঁশিয়ারি দিল চীন

আন্তর্জাতিক ডেস্ক

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে যুক্তরাষ্ট্র সম্প্রতি চীনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর জবাবে বেইজিং ওয়াশিংটনের সিদ্ধান্তকে বেপরোয়া উল্লেখ করে পাল্টা নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে।চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা যুক্তরাষ্ট্রকে দ্রুত এই ভুল সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে চীনের স্বার্থ ক্ষু্ন্ন করে অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর আহ্বান জানান তিনি।সোমবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের এই কূটনৈতিক যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি বেপরোয়া আচরণ করে তাহলে চীনও পাল্টা জবাব দেবে । এ সময় তিনি বলেন, বেইজিং সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং উন্নয়নের স্বার্থ রক্ষার জন্য তার সংকল্পে অটল।দক্ষিণ চীন সাগর, হংকং, তাইওয়ান ও জিনজিয়াং প্রদেশের ইস্যু নিয়ে দীর্ঘদিন ধরেই ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি প্রেসিডেন্ট জো বাইডেনের গণতান্ত্রিক সম্মেলনে তাইওয়ানকে আমন্ত্রণ জানানো হয়। এরপর থেকেই যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়।এছাড়া সম্প্রতি ২০২২ সালে চীনের বেইজিংয়ে উইন্টার অলিম্পিক বয়কটের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এরপর গত ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসকে সামনে রেখে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে চীন, মিয়ানমার, উত্তর কোরিয়া ও বাংলাদেশের কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers