সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
মক্কার অদূরে গায়িকাকে দিয়ে নাচ-গান, ক্ষুব্ধ মুসল্লিরা

মক্কার অদূরে গায়িকাকে দিয়ে নাচ-গান, ক্ষুব্ধ মুসল্লিরা

চুলকাটি ডেস্ক

মক্কার জেদ্দায় একটি কনসার্টে গান গেয়েছেন মার্কিন পপ তারকা জেনিফার লোপেজ। ইসলামের সবচেয়ে পবিত্র নগরী মক্কা থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে কনসার্টের আয়োজন করায় ক্ষোভ প্রকাশ করেছেন মুসল্লিরা। গত সপ্তাহে জেদ্দায় ‘সৌদি অ্যারাবিয়ান গ্র্যান্ড প্রিক্স’ প্রতিযোগিতা উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২১ এপ্রিল এক প্রতিবেদনে এ তথ্য জানায় মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউ আরব।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, এই কনসার্টটি সৌদির ভিশন ২০৩০ এর অংশ ছিল। সৌদি তাদের বিনোদন ও সাংস্কৃতিক ক্ষেত্রে বৈচিত্র আনতে কাজ করছে। ফলে বিভিন্ন সময় বাইরে থেকে শিল্পীরা এসে সৌদিতে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে আসছেন। জেনিফার লোপেজের কনসার্টের পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। মক্কার এত কাছে মার্কিন গায়িকার কনসার্টকে অনেকে ‘লজ্জাজনক’ এবং ‘সরাসরি ইসলামকে অপমান’ হিসেবে অভিহিত করেছেন।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে একজন লিখেছেন, ‘মক্কার এত কাছে খোলা পোশাকে এবং নাচের সঙ্গে এ ধরনের একটি পপ কনসার্ট আয়োজন অত্যন্ত অসম্মানজনক। সৌদিকে অবশ্যই মনে রাখতে হবে ইসলামের পবিত্রতম স্থানের দায়িত্বে আছে তারা।’ এর আগে গত বছরের ডিসেম্বরে এলি সাব ফ্যাশন শোর অংশ হিসেবে রিয়াদে গান পরিবেশন করেছিলেন জেনিফার লোপেজ। ওই সময়ও এ নিয়ে সমালোচনা হয়েছিল। কিন্তু সৌদি সরকার প্রিন্স সালমানের ভিশন -৩০ কে কার্যকর করতে এসব কিছুর সাফাই গাইছে। দিয়ে কনসার্টের পাশাপাশি, চলচিত্র উৎসব এবং বিভিন্ন খেলার ইভেন্টও আয়োজন করেছে সৌদি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers