সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
চন্দ্রমহল ইকোপার্কে লাইসেন্সের শর্তভঙ্গ:সন্ধ্যায় দর্শনার্থী প্রবেশ (ভিডিওসহ)

চন্দ্রমহল ইকোপার্কে লাইসেন্সের শর্তভঙ্গ:সন্ধ্যায় দর্শনার্থী প্রবেশ (ভিডিওসহ)

স্টাফ রিপোর্টার
বাগেরহাটের রনজিৎপুর গ্রামে বহুবিতৃকিত বিনোদন কেন্দ্র চন্দ্রমহল ইকোপার্কে লাইসেন্সের শর্তভঙ্গ করে সন্ধ্যা কালীন সময়ে পার্ক কর্তৃকপক্ষ শতশত দর্শনার্থী প্রবেশ করাচ্ছেন। এতে একদিকে যেমন লাইসেন্সের শর্তভঙ্গ করা হচ্ছে, অন্যপাশের্ব দর্শনার্থীরা নানা প্রকার অসামাজিক কাজে লিপ্ত হওয়ার পাশাপাশি এলাকার সামাজিক পরিবেশ চরম ভাবে বিনষ্ট হচ্ছে। জানা গেছে, জেলা প্রশাসকের কাযার্লয় বাগেরহাট হতে বিনোদন কেন্দ্র চন্দ্রমহল ইকোপার্ক কর্তৃপক্ষকে বেশ কিছু শর্তসাপেক্ষে একটি লাইসেন্স প্রদান করেন। যার লাইসেন্স নং ০১অফ-২০১২,তারিখ ২৯নভেম্বর-২০১২। উক্ত লাইসেন্সে বেশ কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। যার মধ্যে প্রধান শর্ত

হচ্ছে সকাল ৮টা হতে সূর্যাস্ত্রের পূর্ব সময় পর্যন্ত কেবল মাত্র দর্শনার্থী ভিতরে থাকতে পারবেন। কিন্তু জেলা প্রশাসকের কার্যালয়ের লাইসেন্স শাখার সে নির্দ্দেশ অমান্য করে ভোর হতে সন্ধ্যা এমনকি রাত্রিকালিন সময়েও দর্শনার্থী প্রবেশ করানো হচ্ছে। ইহাতে পার্ক কতর্ৃপক্ষ লাইসেন্সের শর্তভঙ্গ করেছেন। যা বেআইনী।
সরেজমিনে অনুসন্ধ্যান করে দেখা গেছে, তারা প্রায় প্রতিদিন সন্ধ্যার পর হতে গভীর রাত পর্যন্ত পার্কের ভিতরে শতশত দর্শনার্থী প্রবেশ করাচ্ছেন। স্থানীয় ও দুরদুরাস্ত হতে আগত দর্শনার্থীরা ঘন্টার পর ঘন্টার পার্কের মধ্যে গিয়ে সময় কাটাচ্ছেন, এবং সময় কাটানোর নামে কেউ কেউ অনৈতিক কাজে লিপ্ত হচ্ছে। এর মধ্যে উঠতি বয়সি যুবক-যুবতির সংখ্যা সবচেয়ে বেশি। সর্বশেষ শনিবার (৪ঠা ডিসেম্বর) সন্ধ্যায় চন্দ্র মহল ইকোপার্কের গেঁটম্যান সেকেন্দার আলী অর্ধশতাধিক দর্শনার্থীরা টিকিটের বিনিময়ে ভিতরে প্রবেশ করাচ্ছেন। নিয়মনীতি অমান্য করে তারা কেন ভিতরে দর্শনার্থী প্রবেশ করাচ্ছেন, এমন প্রশ্নের জবাবে গেঁটম্যান কোন সদ উত্তর না দিয়ে বলেন, মালিকের নির্দ্দেশে তারা ভিতরে দর্শনারবথী প্রবেশ করাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers