বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে শক্তিশালী ইউনিয়ন গড়ার প্রত্যয় ১৩জনপ্রতিনিধির

স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে শক্তিশালী ইউনিয়ন গড়ার প্রত্যয় ১৩জনপ্রতিনিধির

পি কে অলোক,নি জস্ব প্রতিবেদক
বাগেরহাটের ফকিরহাটের ৫নং বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি শক্তিশালী ইউনিয়ন পরিষদ গড়ার প্রত্যয় ব্যাক্ত করলেন নবনির্বাচিত ১৩জনপ্রতিনিধি। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় পরিষদ চত্তরে নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বরদের দায়িত্বভার গ্রহন, প্রথম সভা এবং অভিষেক অনুষ্ঠানে নবনির্বাচিত ১৩জনপ্রতিনিধি এ প্রত্যয় ব্যাক্ত করেন। ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, সম্মানিত অতিথি ছিলেন শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ অমিত রায় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ শেখ আব্দুর রাজ্জাক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মুস্তাহীদ সুজা।উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাপ হোসেন টিপুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তৃতা করেন, উপজেলা আ,লীগের যুগ্ন-সাধারন সম্পাদক ফকির কাওসার আলী, দপ্তর সম্পাদক আবু দাউদ হায়দার বাবু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক জয়ন্ত কুমার দাস, ইউপি চেয়ারম্যান যথাক্রমে মোঃ ফারুকুল ইসলাম ওমর, এমডি সেলিম রেজা, মোড়ল জাহিদুল ইসলাম, সরদার আমিনুর রশিদ মুক্তি, বাহিরদিয়া-মানসা ইউনিয়ন আ,লীগের সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, শিক্ষক ফকির মনিরুজ্জামান, শিক্ষিকা বিথি রানী সরকার, সুপার মাওলানা মোহম্মদ মিজানুর রহমান, যুবলীগের সভাপতি মাহাফুজুর রহমান বাবু ও ছাত্রলীগের সভাপতি সেলিম রেজা খোকন প্রমুখ। সভার পূর্বে নবনির্বাচিত জনপ্রতিনিধিদেরকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট বিতরন করা হয়। শেষে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত ও ১৩টি স্ট্যাডিং কমিটি বন্ঠন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers