শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
নামিবিয়াকে ১১০ রানের লক্ষ্য দিলো স্কটল্যান্ড

নামিবিয়াকে ১১০ রানের লক্ষ্য দিলো স্কটল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের পঞ্চম দিনের দ্বিতীয় ম্যাচে খেলছে স্কটল্যান্ড-নামিবিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপে এই প্রথম বার মুখোমুখি দুই দল। টসে জিতে শুরুতে স্কটিশদের ব্যাট করতে পাঠিয়েছেন নামিবিয়ার অধিনায়ক। আবু ধাবিতে আজ দুই পয়েন্ট কারা তুলে নেবে সেদিকেই নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।

টস হেরে ব্যাট করতে নেমে ২ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলে স্কটিশরা। মানসি, ম্যাকলয়েড ও ব্যারিংটনের বিদায়ের চাপ সামলাতে না সামলাতেই দলীয় ১৮ রানে  ক্রেগ ওয়ালেসকে হারায় স্কটল্যান্ড। এরপর দলের হাল ধরেন ম্যাথু ক্রস ও মিচেল লিস্ক। কিন্তু ম্যাথু ক্রসের(১৯) বিদায়ে ভাঙে ৩৯ রানের জুটি। এরপর গ্রিভসকে নিয়ে ৩৬ রানের জুটি গড়ে লিস্ক।

দলীয় ৯৩ রানে বিদায় নেন মিচেল লিস্ক। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান এসেছে তার ব্যাট থেকেই। শেষ বলে গ্রিভস আউট হন ব্যক্তিগত ২৫ রানে। এতে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে স্কটল্যান্ডের সংগ্রহ ১০৯ রান।

স্কটল্যান্ডের গত ম্যাচে আঙুলে চোট পাওয়ার কারণে আজকের ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন না কাইল কোয়েটজার।

নামিবিয়া একাদশঃ

ক্রেগ উইলিয়ামস, মাইকেল ভ্যান লিঙ্গেন, জেন গ্রিন, গেরহার্ড এরাসমাস (অধিনায়ক), ডেভিজ উইজ, জেজে স্মিট, জ্যান ফ্রাইলিঙ্ক, পিকি ইয়া ফ্রান্স, নিকোল লফটি-ইটন, রুবেন ট্রাম্পেলম্যান ও বার্নাড স্কোল্টজ।

স্কটল্যান্ড একাদশঃ

জর্জ মানসি, ক্যালাম ম্যাকলয়েড, ম্যাথু ক্রস, রিটি ব্যারিংটন (অধিনায়ক), মিচেল লিস্ক, ক্রেগ ওয়ালেস, ক্রিস গ্রিয়েভাস, মার্ক ওয়াট, জস ডেভি, সেফান শারিফ, ব্র্যাড হোয়েল।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers