সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাটে ট্রাকের ধাক্কায় ইজিবাইক ভ্যান চালক সহ ৫জন আহত

ফকিরহাটে ট্রাকের ধাক্কায় ইজিবাইক ভ্যান চালক সহ ৫জন আহত

ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাটের মূলঘর এলাকায় ট্রাকের ধাক্কায় ১জন ইজিবাইক চালক সহ ১জন ইঞ্জিন চালিত ভ্যান চালক ও ৩ জন যাত্রী আহত হয়েছেন। ইজিবাইক যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুর ১টার দিকে ভাংগা থেকে ছেড়ে আসা লোহার রড নিয়ে একটি দশ চাকার ট্রাক যশোরের উদ্দ্যেশে যাওয়ার পথে মূলঘর এলাকায় এসে পৌছালে ফলতিতা থেকে ছেড়ে আসা ফকিরহাট গামী যাত্রীবাহী একটি ইজিবাইকের পাশ কাটিয়ে যাওয়ার সময় ট্রাকে থাকা লোহার রডের সাথে ইজিবাইকটি আটকে যায়। এ অবস্থায় ট্রাকটি প্রায় ১০০গজ ইজিবাইকটি টানতে টানতে নিয়ে যায়। এসময় ট্রাকটি একটি ভ্যানকেও ধাক্কা দেয়। এতে ইজিবাইক চালক এমদাদ হোসেন (৩৫), ভ্যান চালক মিন্টু শেখ (৪০), যাত্রী আজিজুল শিকদার (৩১), সুরোতহাল মোড়ল (৩৮) ও রাজ্জাক সরদার (৪৫) গুরুত্বর আহত হয়। আহতদের বাড়ী রূপসা, ফকিরহাট, মোল্লাহাট সহবিভিন্ন এলাকায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। এর মধ্যে ইজিবাইক চালক এমদাদকে আশংকা জনক অবস্থার কারনে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেবল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers