বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বিশ্ব পর্যটন দিবসে বাগেরহাটে আট কিলোমিটার দীর্ঘ রোড শো

বিশ্ব পর্যটন দিবসে বাগেরহাটে আট কিলোমিটার দীর্ঘ রোড শো

বাগেরহাট অফিস
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বাগেরহাটে আট কিলোমিটার দীর্ঘ যান্ত্রিক রোড শো অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে সোমবার(২৭ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যান থেকে রোড শো-টি শুরু হয়।শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ সংলগ্ন ঘোড়া দিঘির পাড়ে গিয়ে আট কিলোমিটার দীর্ঘ এই রোড শো শেষ হয়। রোড শো-তে দুই শতাধিক মোটরসাইকেল, সরকারি উর্দ্ধোতন কর্মকর্তাদের জীপ, টুরিস্ট পুলিশের গাড়ি, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন শ্রেণি পেশার সহগ্রাধিক মানুষ অংশগ্রহন করেন। রোড শো শেষে গোড়া দিঘির পাড়ে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিমের সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মীর ফজলে সাইদ ডাবলু, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু,সাংবাদিক বাবুল সরদার, আজমল হোসেন প্রমুখ।বক্তারা বলেন, বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যের দুটি বাগেরহাটে অবস্থিত। একটি সুন্দরবন এবং অপরটি ষাটগম্বুজ।এই দুই বিশ্ব ঐতিহ্য ঘীরে বাগেরহাটে পর্যটন শিল্পের বিকাশের অনেক সুযোগ রয়েছে।আগামীতে এই দুই স্থাপনাকে কেন্দ্র করে পর্যটন শিল্পের বিকাশে সকলকে কাজ করার আহবান জানান জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।আলোচনাসভায় বাগেরহাটের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, সংস্কৃতিকর্মী ও পযটন সংশ্লিষ্টরা অংশগ্রহন করেন।আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পিদের কন্ঠে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers