বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
বাগেরহাট অফিস
বাংলাদেশ ডিপ্লোমা ইজ্ঞিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ বাগেরহাট জেলা শাখার উদ্যেগে সকল প্রতিষ্ঠানের সদস্য প্রকৌশলীরা ৪দফা দাবী আদায়ের লক্ষে গতকাল রবিবার সকাল ১১টায় বাগেরহাট প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন এর আয়োজন করে।উক্ত সম্মেলনে বাগেরহাট জেলা ও সকল উপজেলার বিভিন্ন সংস্থায় কর্মরত সকল সদস্য প্রকৌশলী ও বিভিন্ন সরকারী বেশরকারী পলিটেকনিক ইনস্টিউিট ও টি,এসসিতে কর্মরতসদস্য প্রকৌশলীরা,টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দরা অংশ গ্রহন করেন।এসময় ৪দফা দাবী আদায়ের লক্ষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন,বাগেরহাট জেলা আই ডিবির সভাপতি খন্দকার আব্দুস সালাম,ডিপ্লোমা ইজ্ঞিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ বাগেরহাট জেলা শাখার আহবায়ক মো: আব্দুর রহমান ও সদস্য সচীব মো: আলামীন খান।উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,শিক্ষা প্রকৌশলীর সহকারী প্রকৌশলী মো: জিল্লুর রহমান,ইডেন সফিউল আজম,এল,জিইডির সহকারী প্রকৌশলী সভ্যসচী রায়,জেলা পরিষদ এর সহকারী প্রকৌশলী মো: আওলাদ হোসেন,বিদুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী সাদ রহমান,রঞ্জন কুমার গুহ নির্বাহী প্রকৌশলী পৌরসভা,শিক্ষা প্রকৌল এর শেখ মেহেদী হাসান,মো: আরমান,মো: শরিফুল ইসলাম,সড়ক ও জনপথ এর মো: মতিউর রহমান,আশীষ রাহা,মো: বায়েজিদ হোসেন,(অব) প্রকৌশলী বিমল কুমার,মো: নজরুল ইসলাম, প্রমুখ।সম্মেলনে আগামী ১৮ই আক্টোবর ৪দফা দাবী আদায়ের লক্ষে খুলনা বিভাগীয় প্রতিবাদ সমাবেশ ও বিভাগীয় কমিশনারের মাধ্যমে ৪দফা দাবী আদায়ের লক্ষে স্ব,স্ব,মন্ত্রানালয়ে স্বারকলিপি প্রদান অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য উপস্থিত সকল সদস্যদের প্রতি আহব্বান জানান।
Leave a Reply