সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটে নির্বাচন পরবর্তী সংঘর্ষে আহত ২০

বাগেরহাটে নির্বাচন পরবর্তী সংঘর্ষে আহত ২০

বাগেরহাট অফিস
বাগেরহাট সদর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের শেখরা গ্রামে নির্বাচন পরবর্তী দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বিষ্ণপুর ইউনিয়নের ৯নং ওয়াডের্র বিজয়ী সদস্য প্রার্থী আনিস শেখ এবং পরাজিত প্রার্থী আব্দুল লতিফের সমর্থকদের মধ্যে এই সংঘষের্র ঘটনা ঘটে।পরবর্তীতে আহতদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন পক্ষ কারও বিরুদ্ধে থানায় অভিযোগ করেনি।আহতদের মধ্যে উভয় পক্ষের ১৬ জনের নাম পাওয়া গেছে।এরা হলেন, শেখরা গ্রামের রুবেল মল্লিক, সোহেল শেখ, শওকত শেখ,রাসেল শেখ, রবিউল শেখ,সাইফুল শেখ,মাহতাব মল্লিক,সজিব মোল্লা, কামরুল ফকির, মল্লিক ইমামুল কবির,সোহেল মল্লিক,জাহাঙ্গীর মল্লিক,বাবুল ফকির, তৈয়ব আলী মল্লিক, আলম মল্লিক, মহিউদ্দিন শেখ।আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় বাবুল ফকির কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।তবে সংঘর্ষের সময়,দুই প্রার্থীর কেউই উপস্থিত ছিলেন না।বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুর ইসলাম বলেন,জুম্মার নামাজের আগ মুহুর্তে শেখরা জামে মসজিদের সামনে উভয়পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটি হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে তারা সংঘর্ষে লিপ্ত হয়।এতে উভয় পক্ষের বেশকয়েকজন আহত হয়েছেন।আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।২০ সেপ্টম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের নির্বাচনের পরে ৯ উপজেলায় অন্তত শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers