ফকিরহাট প্রতিনিধি
বৈশ্বিক জলবায়ু আন্দোলন, ফ্রাইডেস ফর ফিউচার ” গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক” এ একাত্নক প্রকাসব করে জলবায়ু ধর্মঘট ও পদযাত্রায় অংশগ্রহন করেছে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় খুলনার পিকচার প্যালেসের সম্মুখে সমবেত তরুণরা নানা দাবি সম্বলিত প্লাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকে। এবারের ধর্মঘটের মূল বিষয় হচ্ছে, আপরুট দ্য সিস্টেম বা নিয়ম উপড়ে ফেল অর্থাৎ বৈষম্যমূলক নীতি ও অবদমন থেকে পৃথিবী এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর মানুষদের সুরক্ষিত করা। ফ্রাইডেস ফর ফিউচার বাংলাদেশ আন্দোলনের ব্যানারে তরুণ-তরুণী এই কর্মসূচিতে অংশ নিয়ে আসন্ন জলবায়ু সম্মেলন কপ-২৬ এ প্রতিশ্রুতির ফুলঝুড়ির পরিবর্তে বিশ্বনেতাদের জরুরি কার্যক্রম গ্রহণের আহ্বান জানায়। এই আসে অনুষ্ঠিতব্য মিলান যুব সম্মেলন ও প্রিকপ সামনে রেখে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার ১.৫ ডিগ্রিতে সীমিত রাখতে উন্নয়নশীল দেশগুলোকে চাপে রাখাসহ প্যারিস চুক্তি বাস্তবায়নের দাবি জানান তারা।পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস, কোস্টাল ইয়ুথ অ্যাকশান হাব ও খুলনা জলবায়ু অধিপরামর্শ

ফোরম এর যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন এ্যাডভোকেট শামীমা আক্তার শিলু সদস্য টিআইবি সনাক কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন খুলনা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সদস্যবৃন্দ ও ইয়ুথ নেট এর জেলা সমন্বয়কারী রিয়াজ আরেফিন, বাগেরহাট ইয়ুথনেটের ক্লাইমেট একটিভিস্ট সৌমেন্দ্র দেব নাথ সহ প্রমুখ।উল্লেখ্য, সুইডিশ পার্লামেন্টের সামনে সুইডেনের স্কুলপড়ুয়া ছাত্রী গ্রেটা থানবার্গ একটি প্ল্যাকার্ড হাতে অবস্থান নেন। সেখানে লেখা ছিল, ‘স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট’। তার এই উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিশ্বের নানা প্রান্তের স্কুল পড়ুয়ারা ধর্মঘট পালন করে.
Leave a Reply