সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটে শেষ মূহুর্তে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা

বাগেরহাটে শেষ মূহুর্তে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা

বাগেরহাট অফিস
মাত্র দুইদিন পর ২০ সেপ্টেম্বর বাগেরহাটের ৬৮ ইউনিয়ন পরিষদের নির্বাচন। শেষ মুহুর্তে জমে উঠেছে নির্বাচন। প্রার্থী, প্রার্থীর কর্মী-মর্থকদের প্রচার-প্রচরনায় মুখরিত হয়ে উঠেছে পাড়া মহল্লা। এবারের নির্বাচনে বিএনপি অংশগ্রহন না করায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর মাথা ব্যাথা দলীয় বিদ্রোহী প্রার্থী। নিজের দলের বিদ্রোহী প্রার্থীরা ঘুম কেরে নিয়েছেন নৌকা প্রতিকের প্রার্থীর। তবে ভেদাভেদ ভুলে উন্নয়নের আসায় দলীয় প্রার্থীকে বিজয়ী করার জন্য জেলা ও উপজেলা পরযায়ের নেতারা বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ করে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।শুক্রবার বিকালে মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মনি শংকর হালদারের পক্ষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন। এসময় জেলা আওয়ামী লীগ ও মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পার্য়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেণ। সমাবেশে হোগলাপাশা ইউনিয়নের সহস্রাধিক ভোটার অংশগ্রহন করেন।সমাবেশে বাগেরহাট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন বলেন, বিভিন্ন মাপকাঠিতে যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীকেই মনোনয়ন বোর্ড নৌকা প্রতিক দিয়েছেন। দলের সকল নেতাকর্মীকে নৌকার বিজয়ের জন্য কাজ করতে হবে।দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাধারণ ভোটারদেরকেও চেয়ারম্যান পদে নৌকা প্রতিকের প্রার্থীদের ভোট দেওয়ার আহবান জানান তিনি।এর আগে বাগেরহাট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন ভুইয়াসহ দলীয় নেতারা মোরেলগঞ্জ উপজেলার বনগ্রাম ও রামচন্দ্রপুর ইউনিয়নের নৌকা প্রাতিকের প্রার্থীদের পক্ষে সমাবেশে অংশগ্রহন করেন।হোগলাপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মনি শংকর হালদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতিক দিয়েছেন।বঙ্গবন্ধুর নৌকা নিয়ে আমি মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি।জয় আমাদেরই হবে।আমি বিজয়ী হলে এই ইউনিয়ন থেকে মাদক ও সন্ত্রাসকে বিতারিত করব।এলাকার মানুষের জন্য বাসযোগ্য এইটি সুন্দর ইউনিয়ন উপহার দেওয়ার আশ্বাস দেন তিনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers