বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে চুলকাটি প্রেসক্লাবের সাধারন সম্পাদকসহ ৫সাংবাদিকে বিশেষ সম্মাননা প্রদান

বাগেরহাটে চুলকাটি প্রেসক্লাবের সাধারন সম্পাদকসহ ৫সাংবাদিকে বিশেষ সম্মাননা প্রদান

চুলকাটি ডেস্ক।
যুব ও নারী বান্ধব জনসেবামূলক সংবাদ প্রকাশ করায় বাগেরহাটে সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে বেসরকারি উন্নয়ণ সংস্থা এ্যাকশন এইডের সহযোগিতায় বাধন মানব উন্নয়ন সংস্থা এই সম্মাননা প্রদান করেন। সম্মাননা প্রাপ্তরা হলেন, বাংলানিউজ, আজকের পত্রিকা ও সময়ের খবরের বাগেরহাট প্রতিনিধি এসএস শোহান, আরটিভি‘র বাগেরহাট প্রতিনিধি ও বাগেরহাট প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য এস.এম সামছুর রহমান, বাগেরহাটের চুলকাটি প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক নওয়াপাড়া পত্রিকার নিজেস্ব প্রতিনিধি শেখ আনিছুর রহমান, দৈনিক ইত্তেফাকের ফকিরহাট প্রতিনিধি ও চুলকাটি প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য ফটিক ব্যানার্জী ও ঢাকা পোস্টের তানজীম আহমেদকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম। বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, বাগেরহাট ফাউন্ডেশন এর সাধারন সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, বাধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এ.এস. এম. মঞ্জুরুল হাসান মিলন, একশন এইডের ইন্সপ্রাইরেটর ওবায়াদুল্লাহ আল ইমন, বাঁধনের প্রকল্পের সম্বনয়কারী খোন্দকার মুশফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বাধনের বিভিন্ন ইয়ুথ গ্রুপের সদস্যরা অংশগ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers