বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে স্বাস্থ্যসেবায় সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক সভা

বাগেরহাটে স্বাস্থ্যসেবায় সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক সভা

বাগেরহাট অফিস
বাগেরহাটে স্বাস্থ্যসেবায় সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) সকালে সচেতন নাগরিক কমিটি (সনাক),বাগেরহাটের উদ্যোগে ভার্চুয়ালি এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় বক্তব্য দেন,বাগেরহাটের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো: হাবিবুর রহমান, বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো: মিরাজুল করিম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সুব্রত দাস,সনাক বাগেরহাটের সভাপতি প্রফেসর চৌধুরী আব্দুর রব,সদস্য বাবুল সরদার,সনাক সহ-সভাপতি ফরিদা রহমান,সনাক সদস্য শেখ মুজিবুর রহমান,ইয়েস সদস্য প্রিয়াংকা রানী দেবনাথ,ইয়েস সদস্য দলনেতা শেখ সৈকত আলী প্রমুখ। মতবিনিময় সভায়,কোভিড ও নন-কোভিড রোগীদের সেবা প্রদান; বিশেষজ্ঞ চিকিৎসক ঘাটতি পূরণে পদক্ষেপ গ্রহণ;বাগেরহাট সদর হাসপাতালে কমর্রত চিকিৎসদদের তালিকা প্রদর্শন; অভিযোগ বাক্স কার্যকর করা; নারী সেবাগ্রহীতাদের জন্য নারী টেকনিশিয়ান নিয়োগ;নারীদের ফরেনসিক সেবার জন্য নারী চিকিৎসক নিয়োগ; আইসিইউ বেড সচলে উদ্যোগ গ্রহণ; টীকা প্রদান কার্যক্রম ব্যবস্থাপনা সুষ্ঠু ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে সনাকের পক্ষ থেকে সুপারিশ করা হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers