সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারসহ জামায়াতের নেতা আটক ৯

সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারসহ জামায়াতের নেতা আটক ৯

চুলকাঠি ডেস্ক

একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দল জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদসহ দলটির সাত নেতাসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি অফিস থেকে তাদের আটক করা হয়। পুলিশ দাবি করেছে, রাষ্ট্র ও সরকারবিরোধী গোপন ষড়যন্ত্রমূলক বৈঠক করার সময়ে পুলিশ সেখানে অভিযান চালায়।

গ্রেপ্তার অপর নেতারা হলেন- দলটির সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আবদুর রব, অধ্যক্ষ ইজ্জত উল্লাহ ও মোবারক হোসাইন এবং শিবিরের সাবেক কেন্দ্রীয় কমিটির সভাপতি ইয়াসিন আরাফাত। অপর দু’জন অফিসটির কর্মী বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ

পুলিশ বলছে, বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত একটি বাড়িতে জামায়াত সমর্থিত শ্রমিক সংগঠনের একটি অফিস রয়েছে। ওই অফিসে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির কয়েক নেতা গোপন বৈঠক করছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভাটারা থানা পুলিশ ওই অফিসটি ঘিরে ফেলে। এরপর ভেতরে অভিযান চালিয়ে জামায়াদের ওই নেতাদের আটক করা হয়। ওই সময়ে আরও কয়েকজন পালিয়ে যান।

পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মো. আসাদুজ্জামান সমকালকে বলেন, আটক হওয়া জামায়াতের নেতারা অফিসটিতে গোপনে রাষ্ট্র ও সরকারবিরোধী ষড়যন্ত্রমূলক বৈঠক করছিলেন। তারা দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে গোপনে একত্রিত হন। বিষয়টি নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়েছে।

তিনি বলেন, ‘আটক হওয়া নেতাদের বিরুদ্ধে রাষ্ট্র ও সরকারবিরোধী ষড়যন্ত্রমূলক গোপন বৈঠকের অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাদের গ্রেপ্তার দেখিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।

পুলিশের অপর একজন কর্মকর্তা জানিয়েছেন, আটক হওয়া প্রায় সবার বিরুদ্ধেই বিভিন্ন সময়ে জ্বালাও-পোড়াও, ভাঙচুর ও নাশকতার মামলা রয়েছে। এসব মামলায় তারা জামিনে রয়েছেন কিনা তা যাচাই করা হচ্ছে। জামিনে না থাকলে পুরনো মামলাগুলোতেও গ্রেপ্তার দেখানো হবে।

এদিকে সন্ধ্যায় জামায়াতের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে, তাদের কেন্দ্রীয় সাত নেতাসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দলটির আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে পাঠানো ওই বিৃবতিতে দাবি করা হয়, সোমবার জামায়াতের নিয়মিত কাজের অংশ হিসেবে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে এক বৈঠকের আয়োজন করা হয়। এ বৈঠক থেকে অন্যায়ভাবে সাতজন কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আটক করা হয়। অবিলম্বে তাদের মুক্তি চেয়ে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদও জানানো হয় ওই বিবৃতিতে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers