সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
আন্তার্জাতিক ডেস্ক
একুশ বছর পর তালেবান সহ-প্রতিষ্ঠাতা এবং উপনেতা মোল্লা আব্দুল গনি বারাদারের নেতৃত্বে নতুন সরকার গঠন করতে যাচ্ছে তালেবান।তালেবানের তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে।আব্দুল গনির সঙ্গে এই সরকারের শীর্ষ পদে তালেবান প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুব, শের মোহাম্মদ আব্বাস স্তানেকজাইকে দেখা যাবে ওই সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে। গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেওয়ার দুদিন পর আফগানিস্তানে ফিরেন তালেবান সহ-প্রতিষ্ঠাতা এবং উপনেতা মোল্লা আব্দুল গনি বারাদার। তালেবান আন্দোলনের উপ-নেতা এবং সহ-প্রতিষ্ঠাতা বারদার গত ২০ বছরে আফগানিস্তানে পা রাখেননি। বর্তমানে তিনি তালেবানের রাজনৈতিক ব্যুরোর প্রধান।২০১০ সালে প্রতিবেশী দেশ পাকিস্তানে নিরাপত্তা বাহিনী তাকে গ্রেপ্তার করে। এরপর ২০১৮ সালে আমেরিকা আফগানিস্তান ত্যাগের প্রচেষ্টা জোরদার করলে তাকে ছেড়ে দেওয়া হয়।বারাদার তালেবানের প্রধান মধ্যস্থতাকারী। ২০২০ সালের মার্চে কাতারে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরের পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বারদারের টেলিফোনে কথা হয়।তখন ট্রাম্প বলেছিলেন, ‘ভালো আলোচনা হয়েছে আমাদের। মোল্লা বারাদারের সঙ্গে আমার সম্পর্কও খুব ভালো। তারা সহিংসতা পরিহার করতে চায়।’জুলাই মাসে চীনের তিয়ানজিনে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও দেখা করেন বারদার। আফগানিস্থানে ২০ বছরের সামরিক অভিযান শেষে সম্প্রতি মার্কিন সেনাদের ফিরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। এরপর থেকে দেশটির একের পর এক প্রদেশ দখল করে নেয় তালেবান। সর্বশেষ রোববার তালেবান বাহিনী আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয়। এদিকে কাবুল দখলের পর তালেবান অনেক নেতা ‘সবাইকে নিয়ে’ একটি সরকার গঠনের পরিকল্পনার কথা জানালেও শেষ পর্যন্ত নতুন অন্তর্বর্তী সরকারে কেবল নিজেদের লোকজনকে রাখারই সিদ্ধান্ত হয়েছে বলে কট্টরপন্থি গোষ্ঠীটির সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে।নতুন সরকারে ২৫টি মন্ত্রণালয় ও ১২ সদস্যের একটি শুরা কাউন্সিলও থাকছে, জানিয়েছে সূত্রটি।অন্তর্বর্তী সরকার গঠনের পর ৬ থেকে ৮ মাসের মধ্যে লয়া জিরগা বা জাতীয় পরিষদের সভা করারও পরিকল্পনা করা হয়েছে, সেখানে আফগান সমাজের বিভিন্ন অংশের প্রতিনিধি ও বয়সীদের নিয়ে নতুন সংবিধান ও ভবিষ্যৎ সরকার কাঠামো নিয়ে আলোচনা হবে। অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভা দ্রুত হবে বলে তালেবানের নাম প্রকাশে অনিচ্ছুক নেতারা আশাবাদ জানালেও ঠিক কখন এটি চূড়ান্ত হবে, তা নিশ্চিত করতে পারেননি তারা।কেউ কেউ বলছেন মন্ত্রিসভা শুক্রবারই চূড়ান্ত হবে, আবার কারও ধারণা কাকে কোন মন্ত্রণালয় দেওয়া হবে তা ঠিক করতে করতে আগামী সপ্তাহ হয়ে যেতে পারে।
Leave a Reply