সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
কাশ্মীরের মুসলিমদের পাশে থাকার ঘোষণা তালেবানের

কাশ্মীরের মুসলিমদের পাশে থাকার ঘোষণা তালেবানের

আন্তার্জাতিক ডেস্ক

আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে আসার পর থেকেই ভারতের ভয় আফগানিস্তান হয়তো ভারতবিরোধী কর্মকাণ্ডে ব্যবহৃত হবে। এবার সেই ভয়কে আরও বাড়িয়ে দিয়েছে তালেবানের এক মুখপাত্রের বক্তব্য।  সুহাইল শাহিন নামের তালেবানের মুখপাত্র বলেছেন, কাশ্মীর, ভারত বা পৃথিবীর যেকোনো প্রান্তের মুসলিমদের হয়ে কথা বলার অধিকার মুসলিম হিসেবে আমাদের আছে। আমরা অবশ্যই কথা বলবো।  মুসলিমরাও আপনাদের দেশেরই মানুষ, আপনাদেরই নাগরিক। আপনাদের আইনেই তাদের সমান অধিকারের কথা বলা আছে। খবর এনডিটিভির।  এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলছেন, ভারতের লক্ষ্য হলো আফগানিস্তানের মাটি যাতে কেনোভাবে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হতে না পারে তা নিশ্চিত করা। ভারতের ভয় হলো আফগানিস্তান এখন ইসলামিক সন্ত্রাসের কেন্দ্রস্থলে পরিণত হতে পারে। এরআগে সন্ত্রাসী গোষ্ঠী আইএস ও আল-কায়েদা রাষ্ট্রপ্রতিষ্ঠার চেষ্টা চালালেও তারা ব্যর্থ হয়। কিন্তু আফগানিস্তান ইতোমধ্যে একটি স্বাধীন রাষ্ট্র। সুন্নি ও ওয়াহাবি সন্ত্রাসী গোষ্ঠীগুলো আফগানিস্তানকে তাদের অভয়ারণ্যে পরিণত করবে বলে ভয় পাচ্ছে ভারত। এ অবস্থায় ভারত জম্মু এবং কাশ্মীরের নিরাপত্তা জোরদার করতে পারে বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সাথে তালেবানের সুসম্পর্ক আছে। তারা তালেবানকে প্রভাবিত করার চেষ্টা করবে বলেও ভয় ভারতের।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers