সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
তালেবানের মানসিকতা ইতিবাচক : আফ্রিদি

তালেবানের মানসিকতা ইতিবাচক : আফ্রিদি

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের ক্ষমতা আবার তালেবানের হাতে। এ নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন সে দেশের নাগরিকেরাই। দেশটির ক্রিকেটার মোহাম্মদ নবী ও রশিদ খানও জানিয়েছেন নিজেদের শঙ্কার কথা। কিন্তু পাকিস্তানের সাবেক তারকা শহীদ আফ্রিদি ভিন্ন সুরে কথা বলেছেন।তাঁর মতে, তালেবান ক্ষমতায় আসায় কোনো ক্ষতি নেই। খবর ইত্তেফাকের।এক ভিডিও ক্লিপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আফ্রিদি বলেন, ‘তালেবান ইতিবাচক মানসিকতা নিয়ে ক্ষমতায় এসেছে, এতে কোনো সন্দেহ নেই। তারা নারীদের কাজ করা এবং রাজনীতিতে ঢোকার সুযোগ দিচ্ছে। গোষ্ঠীটি ক্রিকেটকেও সমর্থন দিচ্ছে। তালেবান ক্রিকেট পছন্দ করে বলেই আমার বিশ্বাস।’শহীদ আফ্রিদি সব সময় আঞ্চলিক রাজনীতি নিয়ে সরব থেকেছেন। বিশেষ করে কাশ্মীরি জনগণের অধিকার নিয়ে প্রায়ই কথা বলেন। এবার তালেবানদের প্রতিও তাঁর সমর্থনের জানান দিলেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers