সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটে নানা আয়োজনে বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাটে নানা আয়োজনে বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাট  অফিস
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।জেলা বিএনপি’র আয়োজনে বুধবার (০১ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট জেলার সদর থানার মোড়ে জেলা বিএনপির দলিয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে দলিয় কার্যালয় চত্বরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ মোজ্জাফ্ফর রহমান আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা,আহবায়ক কমিটির সদস্য সরদার ওয়াহিদুল ইসলাম পল্টু,ইঞ্জিনিয়ার মাসুদ রানা,জেলা যুবদলের সভাপতি মো. হারুন আল রশিদ, সাধারন সম্পাদক মো. সুজন মোল্লা,জেলা ছাত্রদলের সহ সভাপতি তরফদার নেওয়াজ মোহম্মদ গোলাম রসুল,জেলা মহিলাদলের ভারপ্রাপ্ত সভাপতি মোসা. শিরিনা আক্তারসহ জেলা ও উপজেলা বিএনপির অংগ সংগঠনের নেতৃবৃন্দরা বক্তৃতা করেন।আলোচনা সভা শেষে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র মহাসচিব তারেক রহমানের শারীরিক সুস্থতা কামনায় দোয়া-মোনাজাত করা হয়। অপরদিকেবাগেরহাটে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।দিনটি উপলক্ষে বুধবার (০১ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট পৌর ও সদর উপজেলা বিএনপির আয়োজনে সরুইস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম.এ সালাম। প্রধান বক্তা ছিলেন,বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. অহিদুজ্জামানা দিপু।বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবির সভাপতিত্বে ও জেলা যুবদলের সাবেক সভাপতি মেহেবুবুল হক কিশোর এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাদীউজ্জামান হিরো,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওবাইদুল ইসলাম জুয়েল,কৃষকদলের আহবায়ক আসাবুদৌল্লা জুয়েল, যুগ্ন আহবায়ক জগলুর আলম বুলু,বিএনপির নেতা সহিদুল ইসলাম স্বপন,এ্যাড এস,এম সাজ্জাত হোসাইন,নকিব মহিদুল ইসলাম,বাগেরহাট জেলা মহিলা দলের সম্পাদিকা শাহিদা আক্তার, সেচ্চাসেবক দলের সাধারন সম্পাদক তানু ভুইয়া,বাগেরহাট জেলা ছাত্রদলের সভাপতি ইমরান খান সবুজ,সাধারন সম্পাদক আলী দ্বীপ,মুক্তিযুদ্ধা প্রজম্মদলের ঢাকা দক্ষিনের সভাপতি মোঃ সাইফুল ইসলাম,সরদার রেজাউল হোসেন চল,আলম মোল্লা,মোস্তাফিজুর রহমান,আনিসুর রহমান,খায়রুল আজাদ আরজু,যুবদল সহ সভাপতি নাজমুল হুদা,সেচ্চাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম জুয়েল,শ্রমিক নেতা তাপস কুমার রায়,হেদায়েতুল ইসলাম,এমডি মহাসিন প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন নেতাকর্মীরা।পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।এর আগে সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers